রবি রেডিওতে বাপ্পা মজুমদারের ‘বেনানন্দ’

bappa-mazumdar-&-friends-1১ নভেম্বর থেকে এক্সক্লুসিভলি রবি রেডিওতে (৮০৮০৬) ডায়াল করে শোনা যাবে ‘বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডস’-এর প্রথম একক অ্যালবাম ‘বেনানন্দ’। মোট ৮টি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। এরমধ্যে তিনটি গান লালনের ‘জাত গেলো জাত গেলো বলে’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’ এবং ‘বাড়ির পাশে আরশী নগর’। তিনটি রাধারমনের ‘বনমালী তুমি পরজনমে হইও রাধা’, ‘কারো দেখাবো মনের দুঃখগো’ এবং ‘শ্যাম কালিয়া সোনা বন্ধুরে’। একটি গান হাছন রাজার ‘আগুন লাগাইয়া দিলো’ এবং একটি মন মোহন দত্তের ‘বেনানন্দ’ (বাঁশপাতা আর কলমিলতা)। সবগুলো গানের সংগীতায়োজনে ‘বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডস’।

অ্যালবামটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘আধুনিক গান করলেও আমি কিন্তু লোক গানও খুব পছন্দ করি। লোক গান আমাদের শেকড়। ভালো কোন গান কানে এলেই আগ্রহ নিয়ে শুনি। ইচ্ছা ছিল কখনো সুযোগ পেলে লোক গান নিয়ে পুরো একটি অ্যালবাম করব। এবার ‘বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডস’-এর জন্য সেটা করতে পেরে ভালো লাগছে।’

বাপ্পা আরো বলেন, ‘এই অ্যালবামের বিশেষত্ব হলো সবগুলো গানই ম্যানুয়ালি বাজানো।  যার ফলে গানগুলোর সাউন্ডেও নতুন একটি পরিবেশ তৈরি হয়েছে। আমার ধারণা বিষয়টি শ্রোতারা এনজয় করবেন।’

রবি রেডিওতে এখন প্রকাশ করা হলেও ডিসেম্বরের মাঝামাঝিতে জিরোনা বাংলাদেশের ব্যানারে সিডি আকারে প্রকাশ পাবে ‘বেনানন্দ’।

‘বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডস’-এর সদস্যরা হলেন-বাপ্পা মজুমদার (ভোকাল, গিটার ও দলনেতা), সোহেল আজিজ (কী-বোর্ড), জন শাটন (বেজ), মামুস (গিটার), ডানো (ড্রামস) এবং শাহান কবন্ধ (ম্যানেজার)।

 

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,