গাইবান্ধা তিস্তা নদীর চরে ডাকাতি ॥ ৩০টি গরু লুটডাকাতের বন্দুকের গুলিতে আহত ২

 

Gaibandha Map___68127817আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদীর দূর্গম চর থেকে ৩০টি গরু লুট করে নিয়ে গেছে সশস্ত্র ডাকাত দল। এসময় ডাকাতদের ছোড়া গুলিতে দুই জন আহত হয়েছেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজ্জাম্মেল হক জানান, শনিবার রাত ১টায় উপজেলার কাপাসিয়া ইউনিয়নের কাজিয়ার চরে এ ঘটনা ঘটে। আহত দুইজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
কাপাসিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মনজু মিয়া বলেন, রাতে একদল সশস্ত্র ডাকাত তিস্তা নদীতে নৌকা যোগে কাজিয়ার চর গ্রামে ঢুকে বন্দুক ধরে বাড়ি মালিককে জিম্মি করে গোয়াল থেকে ৩০টি গরু লুট করে। এসময় আশপাশের গ্রামবাসিরা বাঁধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা ৪ রাউন্ড বন্দুকের গুলি ছুঁড়ে নৌকায় গরু নিয়ে পালিয়ে যায়। এতে দুইজন আহত হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ