রাজধানীতে দেয়াল চাপায় মুদি দোকানির মৃত্যু

mirpur, Dhakaরাজধানীর মিরপুর-১ চিড়িয়াখানা রোড এলাকায় নিজ দোকানের দেয়ালের নিচে চাপা পড়ে বেলাল হোসেন গাজী (৫৫) নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বেলাল নরসিংদীর শিবপুরের আহসানুল্লাহ গাজীর ছেলে। তিনি মিরপুর-১ চিড়িয়াখানা রোড এলাকায় ব্লক-ই, প্লট নং ৪২ এর ভাড়া বাসায় থাকতেন।

বাসার সামনেই তার মুদি দোকান। দোকানের দেয়ালের পুনঃসংস্কারের সময় সকাল সাড়ে ৯টায় সেটি ভেঙে তার মাথার উপর পড়ে। আহত অবস্থায় তার ভাই হাশেম গাজী তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন। সকাল সাড়ে ১০টায় ঢামেক জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ