সাভারে কলেজ ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি

 

savar (1)আনোয়ার হোসেন রানা,ধামরাই প্রতিনিধিঃ

সাভারে বাড়ি থেকে ডেকে নিয়ে মনজুর আলী মুন্না(১৯) নামের এক কলেজ শিক্ষার্থীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। গতকাল বিকেলে তাকে সাভারের আড়াপাড়া এলাকার জনৈক সামসুল হকের ভাড়া বাড়ি থেকে অপহরণ করা হয়। অপহৃত মনজুর আলী মুন্না সাভার বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সে নাটোর জেলার গুরুদাসপুরের চন্দপুর অবদা গ্রামের মান্নান আলীর ছেলে। অপহৃত মুন্নার মা জাহান্নারা বেগম জানান, গতকাল বিকেলে তার ছেলেকে নামা বাজার এলাকায় দোকানে আটিষ্ট এর কাজ করার কথা বলে বাড়ি থেকে মোবাইল ফোনে নামা বাজার এলাকার সাভার লাইব্রেরীর সামনে ডেকে নেন দুর্বৃত্তরা। পরে তাকে অপহরণ করে। শুক্রবার বিকেলে মোবাইলে ফোন করে পরিবারের কাছে তিন লাখ টাকা দাবি করে। দুর্বৃত্তরা ফনে হুমকি দিয়ে বলে টাকা দিতে দেরি করলে বা পুলিশকে জানালে তাকে মেরে ফেলা হবে । এদিকে ছেলেকে অপহরণ করার পরে ওই শিক্ষার্থীর পরিবারের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। এঘটনায় গতকাল সাভার মডেল থানায় একটি অপহরণের সাধারণ অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিশিচত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেছেন, অভিযোগ পেয়েছি অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশের সর্বাত্মক চেষ্টা চলছে।

 

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ