ব্রণের সমস্যাকে চিরকালের মত বিদায় জানান এখনই!

মডেল- শম্পা রহমান (স্বদেশ নিউজ২৪.কম)
মডেল- শম্পা রহমান (স্বদেশ নিউজ২৪.কম)

সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম: সকালে ঘুম থেকে উঠে দেখলেন মুখ ভর্তি ব্রণ। এখন কি করবেন? ব্রণ হবার জন্য সবার প্রথমে দোষ পড়বে আমাদের ওপরেই, কারণ ঠিকমতো খাওয়া দাওয়া না করলে ব্রণ হয় এটা সবার ধারণা। আসলে কিন্তু ব্রণ হবার পেছনে অনেকগুলো কারণ কাজ করে। দেখে নিন এসব কারণ এবং জেনে নিন কী করলে ব্রণ দূরে থাকবে চিরকাল।

কারণ- ১
মুখের কাছে যতো বেশি ফোন ধরে থাকবেন, ব্রণের উপদ্রব Raid of acne তত বাড়বে। ফোনের স্ক্রিনে রাজ্যের তেল আর ব্যাকটেরিয়া জমে থাকে। ফোনে গাল ঠেকিয়ে কথা বলতে বলতে আপনি টেরই পাবেন না কখন এগুলো আপনার ত্বকে লেগে যাচ্ছে, আটকে দিচ্ছে আপনার রোমকূপ, বারাচ্ছে ব্রণ।

কী করবেন?
ফোনের স্ক্রিন নিয়মিত পরিষ্কার রাখুন। এর জন্য অ্যান্টিসেপ্টিক হ্যান্ড ওয়াইপ তুলায় লাগিয়ে মুছে নিন। নয়তো ফোনের হেডফোন Phone Earphones ব্যবহার করে কথা বলতে পারেন।

কারণ- ২
ভিটামিনের অভাবে ত্বকের স্বাস্থ্য হারায়। বিশেষ করে ভিটামিন-ডি ত্বকের skin জন্য খুবই দরকারি। এর অভাবে ত্বকে ইনফেকশন হতে পারে ঘন ঘন।

কী করবেন?
ভিটামিন ডি এর অভাব পূরণে সূর্যালোকের বিকল্প নেই। দিনে ২০-২৫ মিনিট হালকা রোদে থাকাটা আপনার জন্য যথেষ্ট। এর পাশাপাশি খেতে পারেন মাছের তেল, ডিম এবং দুধ।

কারণ- ৩
চিনির প্রতি দুর্বলতা। চিনি বেশি খেলে ব্রণ বেশি হয়, কারণ খাবার হজম হবার পর পরই এগুলো ত্বকের কোলাজেনের সাথে আটকে যায়, যাকে বলে “গ্লাইকেশন”। ফলে ত্বকের অবস্থা খারাপ হয়ে যায়।

কী করবেন?
চিনি এড়িয়ে চলুন যতটা সম্ভব। মিষ্টি খাবারের বদলে ফলমূল জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করুন।

কারণ- ৪
ঘুম কম হলে অবশ্যই ত্বকের ওপর তার ছাপ থাকবে। সেই সাথে বাড়বে স্ট্রেস। অনিদ্রা বা অন্য কোনো কারণে স্ট্রেস বাড়লে শরীরে কর্টিসল হরমোনের উৎপাদন বেড়ে যায়। এটি ত্বকের কোলাজেন ভেঙে ফেলে এবং ত্বক থেকে বেশি বেশি তেল বের হয়। ফলে ব্রণের উপদ্রব বাড়ে।

কী করবেন?
নিয়মিত ঘুমানোর অভ্যাস তৈরি করুন। না ঘুমিয়ে থাকাটা অনেকেরই বদভ্যাসে পরিণত হয়েছে এখন। তারা রাতের পর রাত না ঘুমিয়ে, অল্প ঘুমিয়ে, অসময়ে ঘুমিয়ে শরীরের তো বটেই ত্বকেরও বারোটা বাজাচ্ছেন। নিয়মিত ঘুমাতে স্ট্রেস কম থাকবে আর ত্বকও হয়ে উঠবে সুন্দর।

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ