শার্শায় ব্যবসা প্রতিষ্টানে লুটপাট-ভাংচুর। আহত দুই

 

Swadeshnews24.comবেনাপোল প্রতিনিধি (যশোর): যশোরের শার্শায় এক ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা,ভাংচুর ও নগত আড়াই লাখ টাকা লুটপাট করেছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীদের হামলায় দোকান মালিক দুই ভাই গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আসামী করে মামলা হয়েছে।

সোমবার(২৪ আগস্ট) সন্ধ্যা ৭ টায় শার্শা উপজেলার বাঁগআচড়া বাজারে আখি ভিষন অপরটিক্যাল নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

আহত দোকান মালিক দুই ভাই হলেন, শার্শার রুদ্রপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম(২৪) ও বাবলা(১৫)।

অভিযোগকারী দোকান মালিকের বড় ভাই তাইজুল ইসলাম বলেন, তাদের দোকান থেকে এক প্রকার জোর করেই প্রাইয় বাকিতে মালামাল ক্রয় করে বাঁগআচড়া বাজার এলাকার আব্দুল লতিফের ছেলে শিশির,গনির ছেলে শুভ ও মফু খানের ছেলে বিদ্যুৎ।

একাধিকবার ওই পাওনা টাকা চাইলে তারা আজ দেবে কাল দেবে বলে দিন দিতে থাকে। সোমবার সন্ধ্যায় তারা আবার দোকানে আসে কেনা-কাটা করতে। এসময় তাদেরকে বলা হয় পূর্বের টাকা পরিশোধ না করলে বাকি দেওয়া যাবেনা। এতে এক পর্যায়ে ওই তিন জনের সাথে তাদের ভাইদের তর্ক-বিতর্ক হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে দোকান থেকে ফিরে গিয়ে কিছুক্ষন পরে দল বেধে দোকানে এসে ভাংচুর ও তার দু ভাইকে রড দিয়ে পিটিয়ে জখম করে। এসময় ওই সন্ত্রাসীরা দোকানের ক্যাশ থেকে দুই লাখ ৩০ হাজার টাকা লুট করে নেয়। তার ভাইদের স্থানীয় রমা ক্লিনিকে ভর্তী করা হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলে জানান তিনি।

শার্শা থানা পুলিশের সহকারী উপপরিদর্শক(এএসআই) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন মামলা রেকর্ডের কাজ চলছে বলে জানায় পুলিশ।

 

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ