শিশু রাকিব হত্যা: আদালতে চার্জশিট দাখিল মঙ্গলবার

6508-rakibচাঞ্চল্যকর শিশু রাকিব (১২) হত্যা মামলায় তিন জনকে অভিযুক্ত করে খুলনার মহানগর হাকিম ফারুক ইকবালের আদালতে চার্জশিট দাখিল করা হবে মঙ্গলবার। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কাজী মোশতাক আহমেদ এ তথ্য জানান।

কাজী মোশতাক আহমেদ জানান, এ বিষয়ে আজ বেলা ১১টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিবাসচন্দ্র মাঝি সাংবাদিকদের ব্রিফ করবেন।

এসআই কাজী মোশতাক আহমেদ জানান, গত ৩ আগস্ট নগরীর টুটপাড়ার শরিফ মোটরস নামের এক মোটরসাইকেল মেরামতের গ্যারেজে শিশু রাকিবকে ধরে নিয়ে মলদ্বারে কমপ্রেসার ঢুকিয়ে পেটে বাতাস দিয়ে নির্মমভাবে তাকে হত্যা করা হয়।

তিনি আরও বলেন, রাকিবের অপরাধ ছিল শরিফ মোটরসের কাজ ছেড়ে অন্য গ্যারেজে কাজ নেওয়া। এ কারণে ক্ষিপ্ত হয়ে গ্যারেজ মালিক মো. শরিফ ও তার চাচা মিন্টু খান রাকিবকে পৈশাচিকভাবে হত্যা করে। হত্যাকাণ্ডের সময় শরিফের মা বিউটি বেগম পাশে দাঁড়িয়ে তা উপভোগ করছিলেন।

এসআই জানান, ঘটনার পর দিন রাকিবের বাবা মো. নুরুল আলম বাদী হয়ে শরিফ, মিন্টু ও বিউটিকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। তিন আসামিই পুলিশ রিমান্ডে অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এছাড়া ঘটনার তিনজন প্রত্যক্ষদর্শীও আদালতে ১৬৪ ধারা জবানবন্দি দেয়।

 

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ