সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ বিএনপি গড়ার দাবিতে চুয়াডাঙ্গা জেলা বিএনপির একাংশের সংবাদ সম্মেলন

 

chuadanga pic 23-08-15জিসান আহমেদ, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
সকল দ্বিধা-দ্বন্দ ভুলে এক কাতারে এসে ঐক্যবদ্ধ বিএনপি গড়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির একাংশ। রবিবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মালিক। তিনি তার বক্তব্যে বলেন, ১৯৭৯ সালে বিএনপির গঠনের পর থেকে ২০০১ সাল পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা ছিলো বিএনপির উর্বর ভূমি। এ সময়ে জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনও ছিলো বিএনপি দখলে।

কিন্তু বেশ কয়েক বছর ধরে বিএনপির নেতা কর্মিরা রয়েছে দ্বিধা-বিভক্ত। নিজেদের ছোট ছোট ভুল ও ব্যক্তি স্বার্থে বিএনপি আজ কয়েক ধারায় বিভক্ত। জেলার তৃণমূল থেকে শুরু করে বিএনপির সাধারণ কর্মিরা এর থেকে উত্তরণ চায়।

সংবাদ সম্মেলনে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ চুয়াডাঙ্গা বিএনপি গড়তে বিএনপির বিভক্ত নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। তা না হলে একই দাবিতে চুয়াডাঙ্গা বিএনপির সাধারণ নেতাকর্মিরা প্রতিবাদে রাস্তায় দাঁড়াবে বলেও সংবাদ সম্মেলন থেকে হুশিয়ারী উচ্চারণ করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরদার আলী হোসেন, এম জেনারেল ইসলাম ও হাবিবুর রহমান হবিসহ প্রায় অর্ধশত নেতাকর্মী।

 

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ