রাজধানীর মোহাম্মদপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১

mohamodpur-swadeshnews24রাজধানীর মোহাম্মদপুর বছিলা রোডের তিন রাস্তার মোড়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় একরামুল হক (৩০) নামে সিএনজিচালিত অটোরিকশার এক আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

নিহত একরামুল হকের বাবার নাম মোজাম্মেল হক। বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়। তিনি রাজধানীর পশ্চিম কল্যাণপুরে বসবাস করতেন।

জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুরের বছিলা রোডের তিন রাস্তার মোড়ে একটি কাভার্ড ভ্যান সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা চারজন আহত হন।

এ সময় আরিফ নামে এক পথচারী গুরুতর আহত একরামুল হককে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।

চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, অটোরিকশায় চারজন ছিলেন। আহত বাকিরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।

 

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ