পৃথিবীর সবচেয়ে বেশি বয়সী বিড়ালের মৃত্যু

image_231058.tiffanyপৃথিবীটাকে সবচেয়ে বেশি সময় ধরে দেখার সৌভাগ্য হয়েছিল ‘টিফানি টু’য়ের। গত মাসে ২৭ বছর ২ মাস এবং ৯ দিন বয়সে শ্যারোনকে কাঁদিয়ে চলে গেলো সে। টিফানি টু নামের বিড়ালটি ছিল পৃথিবীর সবচেয়ে বয়স্ক বিড়াল। এ তথ্য নিশ্চিত করেছে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস। মানুষের ক্ষেত্রে এই বয়স ১২৫ বছরে গিয়ে ঠেকতো। এবিসি সংবাদমাধ্যমকে কান্নাজড়িত কণ্ঠে বিড়ালটির মালকিন শ্যরোন জানান, টিফানি ওর শোবার প্যাডে ঘুমের মধ্যে শান্তিপূর্ণভাবে মারা গেছে।

জীবনে প্রথমবারের মতো বিড়াল পোষার শখ হয়েছিল সান ডিয়েগোর বাসিন্দা শ্যারোন ভরহিসের। ১৯৮৮ সালের কথা, ১০ ডলারে কমলা আর কালোর মিশেলে একটি বিড়াল কিনলেন। প্রথম বিড়াল বলে কথা। তাই আদর করে নাম রাখলেন ‘টিফানি ওয়ান’।

আবেগতাড়িত কণ্ঠে বিড়ালটির মালকিন বলেন, আমি ১০ ডলার খরচ করে টিফানিকে কিনেছিলাম। এখন মনে হচ্ছে, আমার জীবনের সেরা বিনিয়োগ এটি। ১৯৯০ সালের দিকে টিফানি হারিয়ে গেলো। প্রায় দুই বছর পর আবারো ফিরে এলো শ্যারোনের কাছে। তখন থেকেই সে টিফানি টু। দুজনই দুজনকে পেয়ে খুবই খুশি। পরের ১৪টি বছর শ্যারোন-টিফানিকে কেউ আলাদা করতে পারেনি।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড থেকে জানানো হয়, টিফানি টু ছিল পৃথিবীর সবচেয়ে বয়স্ক জীবিত বিড়াল। তবে কয়েক বছরের জন্যে এ যাবতকালের সবচেয়ে বয়স্ক বিড়ালের রেকর্ডটা টিফানির হাতছাড়া হয়েছে। এর আগে ‘ক্রিম পাফ’ নামের একটি বিড়াল ৩৮ বছর ৩ দিন বয়সে মারা যায়।

বর্তমানে টিফানির কোনো উত্তরসূরীর সন্ধান করছে গিনিস। তারাও হয়তো নতুন কোনো রেকর্ড গড়বে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,