সব বেচে মনের মানুষের খোঁজে স্কটল্যান্ডের নিকি

image_231048.10 (1)সারাটা জীবন কাটিয়েছেন অন্যের সেবায়। ৪৯ বছর বয়সে এসে মনের মানুষ খুঁজছেন নিকি। নিজের জন্য সবচেয়ে যোগ্য মানুষটিকে গোটা দেশ ঘুরে খুঁজে বের করবেন বলে তিনি ঠিক করেছেন। এজন্য তিনি কিনতে চান একটি ক্যাম্পার ভ্যান। তাতে চড়েই খুঁজে নেবেন জীবনসঙ্গীকে। এই দামি গাড়ি কিনতে পছন্দের তিনটি জিনিস ছাড়া পার্থিব সমস্ত কিছু বেচে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নিকি। স্কটল্যান্ডের বাসিন্দা নিকি টেলর। পেশায় বিমানসেবিকা। এক পুত্র সন্তানের মা। বলা ভাল সিঙ্গল পেরেন্ট। বাড়ি, ছেলে, চাকরি এসব সামলানো ছাড়াও কয়েক বছর অসুস্থ ছোট বোনকে নিজের কাছে এনে রেখেছিলেন নিকি। বোনের মস্তিষ্কে রক্তক্ষরণের রোগ সারিয়ে তুলতে দিনরাত এক করেছেন। এবার তিনি নিজের কথা ভাবতে চাইছেন। নিকি জানিয়েছেন, ছোটবেলা থেকেই আমি স্বপ্ন দেখতাম একজন দারুণ মানুষকে আমি ভালোবাসব। কিন্তু এমন কেউ আমার জীবনে আসেনি। তাই আমিই তাঁর খোঁজে বেরোচ্ছি।

মনের মানুষকে খুঁজতে অদ্ভূত এক অ্যাডভেঞ্চার ট্রিপ করবেন বলে ঠিক করেছেন নিকি। তিনি একটি ক্যাম্পার ভ্যান কিনে তাতে চড়ে গোটা স্কটল্যান্ড ঘুরে বেড়াবেন সঙ্গীর খোঁজে। যতদিন না তাঁর দেখা মিলবে, ততদিন খোঁজ জারি থাকবে। এই অ্যাডভেঞ্চার চলতে পারে আজীবন। আর এই ট্রিপের জন্য গুরুত্বপূর্ণ ক্যাম্পার ভ্যান কিনতে, নিজের স্থাবর অস্থাবর সবকিছু বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন দৃপ্ত এই মহিলা। মায়ের দেওয়া গয়না, টিভি, ফ্রিজ, বাড়ির যাবতীয় আসবাবপত্র, এমনকী নিজের ফ্ল্যাটটিও বেচে দেবেন বলে তিনি ঠিক করেছেন।

শুধু বেচবেন না তাঁর সবচেয়ে পছন্দের তিনটি জিনিস। তাঁকে অনুপ্রাণিত করে একটি কালো ড্রেস, সেটি বেচবেন না। একজোড়া হিল জুতো, বেচবেন না সেটিও। আর অবশ্যই বেচবেন না তাঁর আদরের পোষা কুকুর মাইলোকে। বিক্রিবাটা করার জন্য নিজেকে চার সপ্তাহ সময় দিয়েছেন নিকি।।এসব হয়ে গেলেই তিনি ডিফেন্সের একটি ছোট কোর্স করবেন। যেখানে ভ্যানের চাকা পাল্টানো সহ শিখে নেবেন আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। তারপর ক্যাম্পার ভ্যান কিনে শুরু হবে তাঁর স্বপ্নের খোঁজ। নিকি বলছেন, আমার স্বপ্নের মানুষটি এদিক-ওদিক কোথাও রয়েছেন। এবার আমার থিতু হওয়ার সময় এসেছে। প্রেমে পড়ার সময় এসেছে। আমি আমার মানুষটিকে খুঁজে পেয়ে গেলে, আমার ডেথ সার্টিফিকেটে আমার নামের পাশে কুমারী কথাটা লেখা থাকবে না।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,