আফগানিস্তানে তালেবানদের ১২টি থানা দখল

image_231049.11আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় উরুজগান প্রদেশের ১২টি থানা দখল করেছে তালেবানরা। প্রাদেশিক কর্মকর্তারা রবিবার এ খবর জানান। উরুজগান প্রদেশের গিজাব জেলার গভর্নর হাজি আব্দুল্লাহ খান জানান, সেনাবাহিনীর সঙ্গে দু সপ্তাহ সংঘর্ষের পর তালেবানরা এসব থানা দখল করে নিতে সক্ষম হয়। এসব সংঘর্ষে অন্তত ১২ তালেবান ও চার সেনা নিহত হয়েছে। আব্দুল্লাহ খান সতর্ক করে বলেন, তালেবানরা গিজাবের কেন্দ্রস্থলের দিকে এগিয়ে যাচ্ছে এবং স্থানীয় বাহিনী যদি সহায়তা না পায় তাহলে শহরটি দখল করে নেবে তালেবানরা।

এদিকে, উরুজগান পুলিশের প্রধান রহিমুল্লাহ খান বলেছেন, এরইমধ্যে আফগান নিরাপত্তা বাহিনী কিছু এলাকায় তালেবান-বিরোধী পদক্ষেপ নিয়েছে। এর আগে, উরুজগানের দেহ্‌ রাওয়াদা জেলায় তালেবানদের বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে। কথিত বসন্তকালীন অভিযানে যখন তালেবানরা তাদের অভিযান জোরদার করেছে তখন এসব ঘটনা ঘটলো।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,