বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীকে বহিষ্কার

বরিশাল বিশ্ববিদ্যালয় গত ৫ই জুন রেজিষ্ট্রার কার্যালয়ে হামলা, ভাংচুর ও সহকারী রেজিষ্টারকে মারধরের ঘটনায় ৩ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া আরো ১৩ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

রোববার রাতে ঢাকার লিয়াজো অফিসে সিন্ডিকেটের নির্ধারিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৫ জুনের ঘটনায় আলাদা ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছিলো। সেই কমিটির দেয়া রিপোর্টের ওপর ভিত্তি করেই সিন্ডিকেট দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। স্থায়ীভাবে বহিষ্কার করা ৩ জন ছাড়াও, আরো ৪ জনকে ২ বছর এবং ৯ জনকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

এদিকে গত ৪ জুন ১৩ দফা দাবিতে আন্দোলন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই আন্দোলন নিয়ে অপপ্রচারের গুজবে পরদিন রেজিষ্ট্রার কার্যালয়ে হামলা ও ভাংচুর এবং সহকারী রেজিষ্ট্রারকে মারধর করে শিক্ষার্থীরা।

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ