নাটোরে স্বেচ্ছাসেবক লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

নাটোরের লালপুর উপজেলার কচুয়া গ্রামে আশরাফ আলী (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাকে বুধবার দিনগত রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে মাঠে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার আরবাব ইউনিয়নের কচুয়া বাজারের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
আশরাফ লালপুরের বিলসলিয়া গ্রামের বয়েজ আলীর ছেলে। সে স্বেচ্ছাসেবক লীগের কর্মী বলে দাবি করেছে আওয়ামী লীগ। লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসাহাক আলী নিহত আশরাফকে স্বেচ্ছাসেবক লীগের কর্মী বলে দাবি করেন। তিনি এ হত্যাকান্ডের জন্য বিএনপিকে দায়ী করেন।
পুলিশ জানায়,  আরবাব ইউনিয়নের কচুয়া বাজারের পাশের মাঠে আশরাফের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুল হাই তালুকদার মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।