কর্মীর ‘মাথা কাটা’র হুমকি

জোকারবার্গ

ফেসবুকের ‘দ্য বস’ মার্ক জোকারবার্গ নাকি তার এক কর্মচারীকে ‘মাথা কাটা’র হুমকি দিতেন। নিজের লেখা বইতে এমনটাই উল্লেখ করেছেন ফেসবুকের এক সাবেক কর্মচারী৷

ফেসবুকের একজন প্রাথমিক পর্যায়ের এক কর্মী নোয়া কেগন এই বইটি লিখেছেন৷ তিনি দাবি করে বলেছেন, জোকারবার্গের কোম্পানির ম্যানেজমেন্ট একেবারে বাচ্চাদের মত ছিল। জোকারবার্গ সে কারণেই যে কর্মীরা খারাপ কাজ করতেন তাদের মাথা জাপানী সামুরাই তলোয়ার দিয়ে কেটে দেওয়ার হুমকি দিতেন। কেগান বলেন, ‘উনি খারাপ পারফরম্যান্স  করলে শিরচ্ছেদ করার কথা বলতেন। জানি না উনি সামুরাই তলোয়ার কোথা থেকে পেয়েছিলেন? কিন্তু সৌভাগ্যবশত আমার সেখানে থাকা পর্যন্ত কোনো কর্মীর কোনো ক্ষতি হয়নি’।

কেগন জানিয়েছেন, একবার নাকি মার্ক এক ইঞ্চিনিয়ার কর্মীর কম্পিউটারে জল ঢেলে তার উপর বেশ চিৎকার করেছিলেন। জোকারবার্গ নাকি কর্মীদের মজা করে বলতেন, ‘ভালোবেসে তুমি এই কাজটা তাড়তাড়ি না সারলে আমি তোমার মুখে একটা ঘুষি মারব’৷

২০০৬ সালে কেগন ফেসবুকের একজন কর্মী ছিলেন। তখন সবে ফেসবুকের প্রচলন শুরুর এক বছর হয়েছে। কেগন ফেসবুকের ৩০ নম্বর কর্মচারী ছিলেন। সেসময় কোগনকে দুই ধরনের স্যালারি অফার করা হয়েছিল। ৬০ হাজার ডলার বেস ও কোম্পানির ০.১ শতাংশ পার্টনারশিপ এবং অপরটি ৬০ হাজার জলার বেস সঙ্গে কোম্পানিক ০.০৫ শতাংশ পার্টনারশিপ। কেগন প্রথম বিকল্পটি বেছে নিয়েছিলেন। কিন্তু নয় মাসের মধ্যেই যদি কেগনকে ফেসবুকের অফিস থেকে তাড়িয়ে না দেওয়া হত তবে তিনি এতদিনে ১৮৫ মিলিয়ন ডলার অর্থার ১১৩২ কোটি টাকার মালিক হতেন। তবে এই ঘটনায় জুকারবার্গ এখনো কিছু জানাননি৷

 

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,