নাগেশ্বরীতে গৃহবধূ খুন, স্বামী আটক

শুক্রবার দুপুরে সন্তোষপুর ইউনিয়নের নীলুর খামার গ্রামে তানিয়া আক্তার তানির (২২) লাশ পাওয়া যায়।

এ ঘটনায় তানিরেআহত স্বামী মুকুল মিয়াকে (৩০) আটক করে নাগেশ্বরী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাগেশ্বরী থানার ওসি আব্দুর রশিদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছুরিকাহত স্বামী মুকুল মিয়াকে আটক করে নাগেশ্বরী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে নিহতের বাবা আবুল কাশেম বাদী হয়ে তানির স্বামী মুকুলের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ৪/৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ ও এলাকাবাসীর সন্দেহ স্ত্রীকে হত্যার পর মুকুল নিজেও আত্মহত্যার চেষ্টা করে।

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোকছেদুর রহমান জানান, পেটে ছুরিকাহত মুকুল এখন আশঙ্কামুক্ত।

মামলার নথি থেকে জানা যায়, নাগেশ্বরী পৌর এলাকার কৃষক আবুল কাশেমের মেয়ে তানিয়া আক্তার তানির সাথে প্রায় ৬ মাস আগেস পার্শ্ববর্তী সন্তোষপুর ইউনিয়নের নীলুর খামার গ্রামের কৃষক গোলাম সরওয়ারের ছেলে নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুকুল মিয়ার বিয়ে হয়।

বিয়ের কিছুদিন পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে মুকুল ৪/৫ জন সহযোগীকে সাথে নিয়ে তানিয়াকে গলা কেটে হত্যা করে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,