খেলার নামে জুয়া নিষিদ্ধ: হাইকোর্ট

high-court_swadeshnews24খেলার নামে অর্থের মাধ্যমে সব খেলা নিষিদ্ধ করেছেন হাইকোর্ট। নিবন্ধিত এলাকা ছাড়া অন্য সকল জায়গায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আদালত তার আদেশে নিপুন, ওয়ানটেন, ওয়ানএইট, চোড়চোড়ি, ডাইস ও হাউজি ইত্যাদি খেলা ও তৎসংশ্লিষ্ট সব সাংস্কৃতিক খেলাকে নিষিদ্ধ করেছেন।

এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ রায় দেন। একই সঙ্গে রিট আবেদনটি খারিজ করে দেন।

২০১৩ সালে নওগাঁয় এ সংক্রান্ত খেলা চলাকালে পুলিশ খেলা বন্ধে হস্তক্ষেপ করলে একই বছরে শিপন পোদ্দার ও জাফর উল্লাহ নামের দুই ব্যক্তি হাইকোর্টে একটি রিট করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন মমতাজ উদ্দিন মেহেদী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

এ রিটের প্রাথমিক শুনানি শেষে উক্ত খেলায় পুলিশের হস্তক্ষেপকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিল আদালত।  রুলের চূড়ান্ত শুনানি শেষে এদিন আদালত এ রায় ঘোষণা করেন।

আদালত বলেন, “যদি এ সংক্রান্ত কোনো খেলা পরিচালনা করতে হয় তাহলে কিছু নির্দিষ্ট জায়গায় জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হবে। যদি তিনি মনে করেন শৃঙ্খলা ভঙ্গ না হয়, তাহলে তিনি অনুমতি দিতে পারেন। ম্যাজিস্ট্রেটের অনুমতি পেলে এসব খেলা পরিচালনা করা যেতে পারে।”

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,