গোমস্তাপুরে একই পরিবারের ৩জন আত্মহত্যাঃ স্ত্রী আটক

sucideচাঁপাইনবাবঞ্জের গোমস্তাপুরে ২ শিশু কন্যাসহ আত্মহত্যা করেছে এক হতভাগ্য পিতা। ঘটনাটি ঘটেছে গত সোমবার মধ্যরাতে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের দূর্লভপুর গ্রামে। মঙ্গলবার সকালে হতভাগ্য ওই পিতা ও তার ২ কন্যার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্ত্রী পরশমনিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
গোমস্তাপুর থানার ওসি ফিরোজ আহমেদ জানান, দূর্লভপুর গ্রামের বদরুল আলমের পুত্র মুসিদুল ইসলাম সবুজ (৩২) পেশায় মুহুরি। প্রায় ১যুগ পূর্বে একই ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের শাহনুরের কন্যা পরশমনি (৩০) এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের ৩টি সন্তান রয়েছে। পারিবারিক কলহের জের ধরে গত সোমবার রাতে স্বামী-স্ত্রী’র মধ্যে ঝগড়া বাঁেধ। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী পরশমনি তার ২ বছরের শিশুপুত্রকে নিয়ে পিতার বাড়ি ফকিরপাড়ায় চলে যায়। এতে ক্ষুব্ধ হয়ে স্বামী সবুজ তার ২ শিশুকন্যা অপি (১০) ও অমি (৬) কে শয়ন কক্ষে  গলায় দড়ি দিয়ে ফাঁসি দেয়ার পর নিজেও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। মঙ্গলবার সকালে খবর পেয়ে পুলিশ তাদের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শতশত নারী-পুরুষ বাড়ির আশেপাশে লাশ দেখার জন্য ভিড় জমায়। গোমস্তাপুর সার্কেলের এএসপি আব্বাসউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে গোমস্তাপুর থানায় একটি মামলা হয়েছে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,