আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ আর নয় বালিকা বধু এই শ্লোগান নিয়ে সারাদেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় মহিলা সংস্থা বাল্য বিবাহ প্রতিরোধে গাইবান্ধায় এক মানববন্ধনের কর্মসূচী পালন করে। এতে সরকারি কর্মকর্তা, এনজিও কর্মী, শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনীতিবিদ, নারী নেত্রীসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করে। ডিবি রোডে আসাদুজ্জামান মার্কেট সংলগ্ন সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামাল উদ্দিন বিশ্বাস, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, জাতীয় মহিলা সংস্থার গাইবান্ধা জেলা শাখার সভাপতি আফরোজা বানু শিখা, বিশিষ্ট রাজনীতিক সাইফুল আলম সাকা, নিলুফার ইয়াসমিন লাকি, সেলিনা আকতার বানু বীনা, সুজন প্রসাদ, জয়া প্রসাদ, হাসিনা জোয়ারদ্দার প্রমুখ। বক্তারা বাল্য বিবাহ প্রতিরোধে প্রয়োজনীয় আইন প্রণয়নের পাশাপাশি সামাজিক সচেতনতার উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ ছাড়া বাল্য বিবাহ নির্মুল করা সম্ভব হবে না।
গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি