সিলেট, রংপুর ও নারায়নগঞ্জে অপহরণ ৩

Sylhet-300x219ডেস্ক রিপোর্ট : বিশ্বনাথে মঙ্গলবার রাত থেকে ফার্ণিচার ব্যবসায়ী ফয়জুল খান নিখোঁজ রয়েছে। তাকে অপহরণ করা হয়েছে বলে পরিবারের দাবি।

অপহৃত ফয়জুল বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের সিকদারপুর গ্রামের মৃত মুহিব খানের ছেলে।

এ ঘটনায় ফয়জুল খানের ছেলে জয়নুল খান বুধবার দুপুরে বিশ্বনাথ থানায় একটি জিডি করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বিশ্বনাথের নতুন বাজারের রামপাশা রোডে ‘ফয়জুল ফার্ণিচার মার্ট’ নামে ফয়জুল খানের একটি দোকান রয়েছে। মঙ্গলবার সকালে তিনি বাড়ি থেকে ওই দোকানে যান। এরপর রাতে তিনি আর বাড়ি ফিরেননি। তার মোবাইল ফোনও বন্ধ পান পরিবারের সদস্যরা।

ফয়জুল খানের ছেলে জয়নুল খান দাবি করেন, তার বাবাকে দুর্বৃত্তরা অপহরণ করেছে।

বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন জানান, পুলিশ ফয়জুল খানকে উদ্ধারে কাজ করছে।

রংপুরে বিএনপি নেতা রেজওয়ানুল হক নিখোঁজ:
রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক মঙ্গলবার থেকে নিখোঁজ রয়েছেন। তার পরিবারের অভিযোগ-রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে অপহরণ করেছে। এ ঘটনায় কোতয়ালী থানায় বিএনপি নেতার স্ত্রী রীনা বেগম মঙ্গলবার রাতে সাধারণ ডায়েরি করেছেন।

বিএনপি নেতার স্ত্রী জানান, তিনি আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য রংপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপি সমর্থিত হিসেবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ লক্ষ্যে মঙ্গলবার সকাল থেকে তিনি নির্বাচনী এলাকায় জনসংযোগ করছিলেন। বেলা সাড়ে ১১ টার দিকে তার স্বামী মোবাইল ফোনে জানান- রংপুর নগরীর পায়রা চত্বর এলাকায় একটি ছাপাখানায় নির্বাচনী পোস্টার ছাপাতে দিয়েছেন। ১ ঘণ্টা পর পোস্টার নিয়ে আসবেন। দুপুর ১২টার পর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

অন্যদিকে নিখোঁজ বিএনপি নেতার বাবা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নুর আলম মাওলানা বলেন, ‘আমার ছেলে বিএনপি করায় ২ মাস আগে পুলিশ তাকে মিথ্যা একটি মামলায় গ্রেফতার করে। ২২ দিন কারাগারে থাকার পর জামিনে ছাড়া পায় সে। তার রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে অপহরণ করেছে বলে আশঙ্কা করছি।’
এ ব্যাপারে কোতয়ালী থানার এসআই হোসেন আলী জানান, ‘আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজ রেজওয়ানুলকে উদ্ধার করার চেষ্টা চলছে।’

নারায়ণগঞ্জে বাকপ্রতিবন্ধী তরুণী অপহরণ:
নারায়ণগঞ্জে আলোচিত সাত অপহরণ ও খুনের ঘটনার পর এবার এক বাকপ্রতিবন্ধী তরুণীর অপহরণের খবর পাওয়া গেছে। অপহরণের তিনদিন পরও ওই তরুণীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার উত্তর ষোলপাড়া গ্রাম থেকে শনিবার ওই তরুণীকে অপহরণ করা হয়।

অপহৃত তরুণীর মা শিরীনা বেগম মঙ্গলবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ রাতেই এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীর হোসেন নামে একজনকে আটক করেছে।

থানায় দায়ের করা লিখিত অভিযোগপত্রে শিরীনা বেগম উল্লখ করেন, সোনারগাঁও পৌরসভার রাইজদিয়া গ্রামের সিএনজি চালিত অটোরিকশা চালক জাহাঙ্গীর হোসেন (৩৫) শনিবার দুপুরে তাদের বাড়ির পাশের সড়ক থেকে তার বাক প্রতিবন্ধী মেয়েকে (২৫)অপহরণ করে। অপহরণকারী তার মেয়েকে অজ্ঞাত স্থানে নিয়ে আটক করে রেখেছেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, এ ব্যাপারে জাহাঙ্গীর হোসেনের সঙ্গে তারা যোগাযোগ করলে প্রথমে তিনি বিষয়টি অস্বীকার করেন এবং পরে জানান তিনি তার মেয়েকে সোনারগাঁও উপজেলা সদরের পাশে একটি ব্রিজের কাছে নামিয়ে দেন।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কুমার পাল জানান, তরুণীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীর হোসেনকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তরুণীটিকে উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।

আটক জাহাঙ্গীর হোসেন জানান, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। তাকে অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,