৩০ আগস্ট বন্ধ হয়ে যাচ্ছে ‘রূপসী বাংলা’

image_80184_0আগামী ৩০ আগস্ট বন্ধ হয়ে যাচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ তারকা হোটেল রূপসী বাংলা। ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে হোটেলটির সংস্কারকাজ।

রূপসী বাংলার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, সংস্কারকাজের জন্য প্রায় দেড় বছর বন্ধ থাকবে হোটেলটি। সংস্কারের মাধ্যমে নতুন রূপ দেয়ার পর বদলে যাবে এটির নামও। ২০১৫ সালের ডিসেম্বর বা ২০১৬ সালের জানুয়ারিতে ‘ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’ নাম নিয়ে আবারও যাত্রা শুরু হবে এটির।

তবে হোটেল বন্ধ করে সংস্কারের জন্য চাকরি হারানোর আশঙ্কায় ভুগছে হোটেলটির কর্মকর্তা-কর্মচারীরা। এ কারণে হোটেল চালু রেখে ধাপে ধাপে সংস্কারের দাবি জানিয়েছেন কর্মচারী নেতারা।

হোটেল রূপসী বাংলার মহাব্যবস্থাপক জেমস পি ম্যাকডোনাল্ড রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্কার কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।

ম্যাকডোনাল্ড জানান, বর্তমানে হোটেল রূপসী বাংলায় ২৭২টি অতিথি কক্ষ রয়েছে। সংস্কারের মাধ্যমে সেগুলোর মান উন্নত করার পাশাপাশি আয়তনও বাড়ানো হবে। এর ফলে কক্ষের সংখ্যা কমে আসবে ২২৬টিতে। প্রতিটির আয়তন বেড়ে হবে ৪০ বর্গমিটার। হোটেলটির বাহ্যিক আদলে কোনো পরিবর্তন না করে বিশ্বের অন্যান্য দেশের ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মানের আদলে এটিকে নতুন রূপ দেয়া হবে।

প্রসঙ্গত, ১৯৬৬ সালে হোটেলটি চালু হয়। শুরু থেকে ১৯৮৩ সাল পর্যন্ত এটির ব্যবস্থাপনার দায়িত্বে ছিল ইন্টারকন্টিনেন্টাল। ১৯৮৪ সালে যুক্ত হয় হোটেল শেরাটন। ২০১১ সালে শেরাটন চলে যাওয়ার পর এটি সরকারি উদ্যোগে ‘রূপসী বাংলা’ নামে পরিচালিত হয়ে আসছে। ২০১২ সালে পুনরায় ইন্টারকন্টিনেন্টালের সঙ্গে চুক্তিবদ্ধ হয় বিএসএল।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,