আমতলী সদর ইউপি প্রশাসকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ৮ সদস্যের অনাস্থা

আমতলী (বরগুনা)প্রতিনিধি।।

আমতলী সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাঞ্জুরুল হক কাওসারের বিরুদ্ধে অনিয়ম, দায়িত্ব পালনে অবহেলা ও সেবা গ্রহীতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। নিয়মিত কার্যালয়ে উপস্থিত না থাকায় পরিষদে সেবা নিতে আসা মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন ইউপি সদস্যরা। এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবসহ ব্যবস্থা নেওয়ার দাবিতে বরগুনা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন পরিষদের আট সদস্য। বুধবার (১৮ নভেম্বর) তাঁরা এ অভিযোগ দেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, আমতলী সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাঞ্জুরুল হক কাওসারকে নিয়োগ দেয় জেলা প্রশাসন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি নিয়মিত পরিষদ কার্যালয়ে উপস্থিত থাকেন না বলে অভিযোগ ইউপি সদস্যদের। ফলে জন্মনিবন্ধন, পরিচয়পত্রসহ বিভিন্ন সেবা নিতে এসে অনেককে ফিরে যেতে হচ্ছে। এ নিয়ে প্রতিবাদ করলে সেবা গ্রহীতা ও ইউপি সদস্যদের সঙ্গে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন বলেও অভিযোগ করা হয়েছে।

সেবা গ্রহীতা মো. আমির হোসেন ও সুমন মোল্লা বলেন, পরিচয়পত্রের জন্য তাঁরা কয়েকবার ইউনিয়ন পরিষদে গিয়েছেন। কিন্তু প্রশাসককে না পেয়ে সেবা না নিয়েই ফিরে আসতে হয়েছে।

ইউপি সদস্য মো. ফিরোজ খান তাপস বলেন, প্রশাসকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, সেবা গ্রহীতাদের সঙ্গে খারাপ আচরণ এবং ইউপি সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে। তিনি আরও বলেন, প্রশাসক একই সঙ্গে আমতলী পৌরসভার কাউন্সিলর হওয়ায় তাঁর দাপ্তরিক কাজে ব্যস্ত থাকতে হয়। এ কারণে তিনি নিয়মিত ইউনিয়ন পরিষদে আসেন না। এতে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

নারী ইউপি সদস্য মোসা. সাহিদা বেগমও প্রশাসকের বিরুদ্ধে সেবা গ্রহীতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ করেছেন। ইউপি সদস্য বেলাল হোসেনেরও অভিযোগ, প্রশাসক নিয়মিত কার্যালয়ে উপস্থিত থাকেন না।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মাঞ্জুরুল হক কাওসার। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার বিষয়ে আমি কিছুই জানি না। যদি অভিযোগ দিয়ে থাকে, তাহলে তা মিথ্যা।’

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আরো দেখুন

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের

নায়ক মান্না ডিজিটাল ভবনে সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের বিশেষ আয়োজন

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) নায়ক মান্না

আমতলী সদর ইউপি প্রশাসকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ৮ সদস্যের অনাস্থা

আমতলী (বরগুনা)প্রতিনিধি।। আমতলী সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাঞ্জুরুল হক

আমতলীতে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআইয়ের বিশেষ অভিযান, জরিমানা

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে খাদ্যপণ্যের গুণগত মান নিশ্চিত করা, ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদন

মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ওচমানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১ থেকে

আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত

ভাঙ্গা,(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা