বাংলাদেশ সাংবাদিক ঐক্য সোসাইটির প্রথম বোর্ড সভা ২৮ নভেম্বর, থাকছে ২১ দফা আলোচ্যসূচি

নিজস্ব প্রতিবেদক,সম্পাদনায়-সাইমুর রহমান:

বাংলাদেশ সাংবাদিক ঐক্য সোসাইটি (BJUS)-এর ২১ সদস্যবিশিষ্ট বোর্ড কমিটির প্রথম বোর্ড সভা আগামী ২৮ নভেম্বর ২০২৬, শনিবার বিকেল ৫টায় ঢাকার বনানীর হোটেল সারিনায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহমেদ রনির স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে। সভায় সংগঠনের বোর্ড ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

প্রকাশিত সভার আলোচ্যসূচি অনুযায়ী, পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হবে। এরপর ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে ২০২৬ সাল পর্যন্ত সকল শহীদ ও প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া ও প্রার্থনা করা হবে।

সভায় ২১ সদস্যবিশিষ্ট বোর্ড কমিটির পরিচিতি, ১০ সদস্যবিশিষ্ট ব্যবস্থাপনা কমিটি গঠন, নির্বাহী কমিটির সভাপতি নির্বাচন, ২১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি গঠন এবং তিন সদস্যবিশিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা কমিটি গঠনের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া পরিচালকদের বিভাগীয় দায়িত্ব বণ্টন, পৃষ্ঠপোষক ও উপদেষ্টা পরিষদ গঠন, সংগঠনের অফিসিয়াল মোবাইল নম্বর, বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট, অফিস সেক্রেটারি নিয়োগ এবং ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনার বিষয়গুলোও আলোচনায় স্থান পেয়েছে।

আলোচ্যসূচিতে আরও রয়েছে সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর তারিখ নির্ধারণ, BJUS ফ্যামিলি ডে আয়োজনের তারিখ নির্ধারণ, বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা, নবনির্বাচিত সভাপতির শুভেচ্ছা বক্তব্য এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের সমাপনী বক্তব্য।

সভা শেষে নৈশভোজের আয়োজন রাখার কথাও আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে।

সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর করতে এ সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আরো দেখুন

‘কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে’-শিশুশিল্পী সিমরিন লুবাবা

নিজের পুরোনো ছবি অনুমতি ছাড়া ব্যবহার করে কোনো সংবাদ, প্রতিবেদন, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট কিংবা

আমতলীতে স্বাস্থ্য সেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত।। আমতলী (বরগুনা)

প্রতিনিধি।। আজ সকালে আমতলী উপজেলা পরিষদ হল রুমে দাতা সংস্থা কনসার্ণের এর সহযোগিতায় আরএমএনসিএএইচ

বিমানবাহিনীর পাঁচ কর্মকর্তাকে অবসর দিল সরকার

বাংলাদেশ বিমানবাহিনীর পাঁচ কর্মকর্তাকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩০ নভেম্বর থেকে তাদের

প্রকৃতির স্নিগ্ধতায় শাড়ির মায়াবী সৌন্দর্য, বৃষ্টিভেজা মুহূর্তে মুগ্ধতার আবেশ

লাইফস্টাইল ডেস্ক: প্রকৃতির সবুজের মাঝে বৃষ্টিভেজা এক স্নিগ্ধ মুহূর্ত, আর তার সঙ্গে শাড়ির চিরচেনা

শাড়ির আভিজাত্যে বাঙালি নারীর সৌন্দর্য, ঐতিহ্য আর আধুনিকতার অনন্য মেলবন্ধন

লাইফস্টাইল ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান: ফ্যাশনের জগতে সময়ের সঙ্গে বদলায় পোশাকের ধরন, যোগ হয় নতুন

শীতের ফ্যাশনে অ্যাঞ্জেল ডিকস্টার নজরকাড়া লুক, নতুন কালেকশন নিয়ে SEA SKY

শীতের ফ্যাশনে নতুন লুকে অ্যাঞ্জেল ডিকস্টা, স্টাইল ও আভিজাত্যের মেলবন্ধনে SEA SKY SUITS নিজস্ব