করাইল বস্তির মানুষের পাশে “মানুষ ফাউন্ডেশন”, শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান:

ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে মানবিকতার আদর্শকে সামনে রেখে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে সামাজিক সংগঠন “মানুষ”। মানবতার এই যাত্রায় অসংখ্য অসহায় ও কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি রাজধানীর বনানী করাইল বস্তির প্রান্তিক ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন “মানুষ ফাউন্ডেশন”।

করাইল বস্তির পুড়ে যাওয়া বিভিন্ন স্থানে আয়োজিত এ কর্মসূচিতে শীতার্ত হতদরিদ্র পরিবারের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি এনে দেয়। “মানুষ”-এর উদ্যোক্তা রানা বর্তমান বলেন, শুরু থেকেই মানবতার পাশে দাঁড়িয়ে আর্থিক ও নৈতিক সহযোগিতা দিয়ে আসছেন “মানুষ ফাউন্ডেশন”-এর সভাপতি ও একমাত্র অর্থদাতা সম্মানিত জনাব নাসির কাসেম। তিনি আরও বলেন, গরিব ও অসহায় মানুষের প্রতি নাসির কাসেম ভাইয়ের গভীর টান ও ভালোবাসাই ‘মানুষ’-কে বছরের পর বছর ধরে সম্মানের সঙ্গে সেবা কার্যক্রম চালিয়ে যেতে অনুপ্রাণিত করছেন। স্থানীয় বাসিন্দারা জানান, শীতের এই সময়ে কম্বল বিতরণ তাদের জন্য বড় সহায়তা। তারা এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, রানা বর্তমানের সুনিপুণ পরিচালনায় এবং জনাব নাসির কাসেম এর একমাত্র সহযোগিতায় “মানুষ ফাউন্ডেশন” দেশের বিভিন্ন প্রান্তে নিয়মিতভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে, যা সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,