আকাঙ্ক্ষা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেনি: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সমাজে এখন নানারকম অস্থিরতা দেখতে পাচ্ছি, আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নয়ন ঘটেনি আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী। আমাদের আহ্বান প্রত্যাশা থাকবে আমরা সকলে সহযোগিতা করব এবং পুলিশকে অবশ্যই সক্রিয় হতে হবে।

বৃহস্পতিবার এনসিপির মাসব্যাপী গণ-ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারের সংলগ্ন ইস্কাটন গার্ডেন রোডে দল-মত নির্বিশেষে পথচারী, দিনমজুর, রিকশাওয়ালা, শ্রমিকসহ গণমানুষের সঙ্গে প্রতিদিন এই ইফতার আয়োজন চালিয়ে যাবে এনসিপি।

অনুষ্ঠানের প্রথম দিনে যোগ দিয়ে নাহিদ বলেন, রমজান আমাদের আত্মসংযম, ধৈর্য এবং সহনশীলতার শিক্ষা দেয়, আমরা সেটা ধারণ করব। সমাজে সম্প্রীতি, সহিষ্ণুতার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়, সেটা শুধু রমজান মাস নয় বছরব্যাপী আমরা তা চর্চা করব। সমাজে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা হয় সেজন্য আমরা কাজ করব।

তিনি বলেন, আমাদের সমাজে এখন নানারকম অস্থিরতা দেখতে পাচ্ছি, আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নয়ন ঘটেনি আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী। পুলিশকে অবশ্যই সক্রিয় হতে হবে। পুলিশের কাজ পুলিশকে করতে দিতে হবে। নিজেরা কেউ আইন হাতে তুলে নেব না। শান্তি, সহনশীলতার কাজটি প্রত্যেকের নিজ জায়গা থেকে আমাদের করতে হবে।

নাহিদ বলেন, রমজান জুড়েই যেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রিত থাকে। ইদের সময়ও মানুষ স্বস্তিতে বাজার করতে পারে। সড়কে যেন নিরাপত্তা থাকে। এনসিপির কর্মসূচি নিয়ে নাহিদ বলেন, রমজানে আমাদের বড় কর্মসূচি থাকবে না, আমাদের গঠনতন্ত্র পরবর্তী পরিকল্পনা সাংগঠনিক কাজ করব। রমজানের পর দেশব্যাপী আমাদের কাজ শুরু হবে।

অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম সদস্যসচিব সাইফ মুস্তাফিজসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,