কোহলির আদর্শ শচীন, বাবরের ‘টুক টুক’

ডট বল খেলা নিয়ে সমালোচনা চলছে বহুদিন। বাবর আজমের ব্যাটিং স্ট্যান্ড পছন্দ না অনেকের, কেউ মনে করেন পাকিস্তানের হতদশার পেছনেও দায় তার। কারও মত, প্রচণ্ড স্বার্থপর পাকিস্তানের ওপেনার। এককাঠি এগিয়ে শোয়েব আক্তার বলেছেন ‘ভণ্ড’। পাকিস্তানের কিংবদন্তি পেসারের মতে, ভুল আদর্শ বেছে নিয়েছেন বাবর।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে হারের পর রাওয়ালপিন্ডি এক্সপ্রেস সরাসরি বাবরকে কটাক্ষ করেন। সেদিন তিনি ক্ষুদ্ধ হয়ে বলেছিলেন, বাবরের কোনো আদর্শই নেই। সেটি বোঝাতেই তিনি টুক টুক শব্দ দুটি ব্যবহার করেছিলেন।

দিনতিনেক আগে শোয়েব একটি অনুষ্ঠানে ব্যাখ্যাও দেন, ‘সব সময় কোহলির সঙ্গে বাবরের তুলনা করি। এখন আমাকে বলুন, কোহলির হিরো কে? শচীন টেন্ডুলকার। যে ১০০টি সেঞ্চুরি করেছেন। কোহলি হাঁটছে তার পথে। বাবর আজমের হিরো কে? টুক টুক।’

সামনে কোনও নায়ক না থাকা, অত্যন্ত মাঝারি মানের খেলোয়াড়দের দেখে শেখার বিষয়টি বোঝাতেই ব্যঙ্গের সুরে কাল্পনিক ‘টুক টুক’ শব্দটি বেছে নিয়েছেন শোয়েব। এরপরই পাকিস্তানের তারকা ব্যাটারের পিন্ডি চটকিয়েছেন শোয়েব, ‘’তুমি (বাবর) ভুল নায়ক বাছাই করেছো। তোমার চিন্তা-ভাবনা ভুল। তুমি শুরু থেকেই একজন ভণ্ড ছিলে। তুমি নাম্বার ওয়ান কেউ নও।’

ট্রফির মিশন থেকে পাকিস্তানের ছিটকে যাওয়ার পর বাবরকে নিয়ে অনেক বেশি সমালোচনা। ঘরের মাঠে তেমন কিছু করতে পারেননি এই টপ অর্ডার। উল্টো অতিরিক্ত ডট বল খেলে সমালোচিত হয়েছেন। সেই ডট বলের সমালোচনার রেশ ধরেই হয়ত বাবরকে শোয়েব ব্যঙ্গ করেছেন, ‘টুক টুক।’

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,