তানিয়ার সঙ্গে বিয়ের ছবি ভাইরাল, যা বললেন শামিম

ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী তানিয়া বৃষ্টি ও অভিনেতা শামিম হাসান। অনেক দিন ধরে গুঞ্জন চলছে শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টিকে নিয়ে।

অভিনেত্রী অহনার পর শামীম নাকি ডুবে ডুবে জল খাচ্ছেন তানিয়ার সঙ্গে।

শোনা যায়, আরশ খানের সঙ্গে দূরত্ব বাড়ার পরই নাকি শামিমের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তানিয়া! এবার এমন গুঞ্জনের মাঝেই ভাইরাল তাদের বিয়ের ছবি! যা দেখে রীতিমতো চমকে গেছে তাদের ভক্ত-অনুরাগীরা!

সম্প্রতি নিজের ফেসবুকে একটি ছবি দেন শামিম। সেখানে বর-কনে বেশে দেখা যায় শামিম-তানিয়াকে। ক্যাপশনহীন এরকম ছবি দেখে অনেকেই বিভ্রান্ত হন। এই তারকাদের নব দম্পতি হিসেবে অভিনন্দন জানাতে থাকেন অনেকেই।

এই যখন অবস্থা তখন চর্চার লাগাম টানলেন শামিম নিজেই।

শামিম হাসান তার পোস্টের মন্তব্যের ঘরে লিখেছেন, ‘অভিনন্দন এবং শুভ কামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। এটা আমাদের নতুন নাটকের শুটিংয়ের ছবি। চিয়ারস।’

এদিকে কেউ কেউ অবশ্য বিষয়টি বুঝতে পেরেছিলেন। আর অভিনেতার মন্তব্যের পর এ নিয়ে মুখ খুলেছেন তারা। তাইতো একজন লিখেছেন, এটা আগেই বুঝেছিলাম। এ জন্য বুদ্ধি করে অভিনন্দন জানাইনি। একই মন্তব্য অবশ্য আরও কয়েকজন করেছেন।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,