সেঞ্চুরি করেও হারের দায়টা নিজ কাঁধে নিলেন হৃদয়

দুবাইয়ে ভারতের বিপক্ষে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ-এর ম্যাচে লড়াকু সেঞ্চুরি করেও দলের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন তাওহীদ হৃদয়। ম্যাচের শেষ পর্যায়ে ক্র্যাম্পের কারণে রান তুলতে না পারার বিষয়টি স্বীকার করলেন এই তরুণ ব্যাটার।

বাংলাদেশের ইনিংসের শুরুতেই ধস নামে। ৯ ওভারের মধ্যে স্কোরবোর্ডের চেহারা দাঁড়ায় ৩৫-৫। এরপর হৃদয় ও জাকের মিলে ষষ্ঠ উইকেটে ২০৬ বলে ১৫৪ রানের রেকর্ড জুটি গড়ে দলের হাল ধরেন। সে জুটি নিয়ে হৃদয় বলেন, ‘জাকের আর আমি কেবল একটি পার্টনারশিপ গড়তে চেয়েছিলাম, আর কিছু নয়।’

১১৪ বলে ৬৮ রান করা জাকের বিদায় নেন এরপরও। জাকেরের বিদায়ের পরই ক্র্যাম্পে কাবু হতে থাকেন হৃদয়। ৮৬ রানে পৌঁছানোর পর থেকে কাতরাতে শুরু করেন রীতিমতো। তবে তিনি ব্যাটিং চালিয়ে যান, টেলএন্ডারদের সঙ্গে জুটি গড়ে নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন। কিন্তু ইনিংসের শেষদিকে গতি আনতে ব্যর্থ হন তিনি, বাংলাদেশও তাই বড় পুঁজি পায়নি।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি এখন ভালো আছি। আমার মনে হয়, আমার ক্র্যাম্পটাই বড় সমস্যা ছিল। যদি আমি ঠিক থাকতাম, তাহলে আরও ২০-৩০ রান করতে পারতাম।’

তিনি আরও যোগ করেন যে টস জিতলে ব্যাটিং নেওয়ার পরিকল্পনাই ছিল দলের। তার কথা, ‘আমাদের স্পষ্ট ধারণা ছিল, যদি আমরা টস জিতি তবে কী করবো। দলের পরিকল্পনা ছিল ব্যাটিং নেওয়া। আমরা শুধু কয়েকটা উইকেট দ্রুত হারিয়ে ফেলেছি। কিন্তু এরপরও যেভাবে আমি আর জাকের ব্যাটিং করেছি, যদি আমাদের কেউ শেষ পর্যন্ত থাকতে পারত, তাহলে হয়তো ২৬০-২৭০ রান করতে পারতাম।’

তবে ২২৮ রান নিয়েও জেতা সম্ভব চছিল, মনে করেন হৃদয়। তিনি বলেন, ‘অবশ্যই, আমি ভেবেছিলাম আমরা জিততে পারবো। আমি মনে করেছিলাম, এই স্কোর নিয়েও আমরা লড়াই করতে পারবো, আর আমরা করেছি। আমরা ভালো বোলিং করেছি, যদিও শুরুতে কিছু বাড়তি বাউন্ডারি দিয়ে ফেলেছি। কিন্তু যদি আরও কয়েকটা উইকেট নিতে পারতাম, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারতো।’

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,