নতুন প্রজন্মের হাত ধরে দেশ এগিয়ে যাবে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নতুন প্রজন্মের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে। আমাদের কেউ রুখতে পারবে না। আমরা আর থামব না। ১৬ বছরের সব ঝড়-ঝঞ্ঝা আর গ্লানি মুছে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা আমাদের স্বপ্ন পূরণ করবই।

বৃহস্পতিবার কুমিল্লার দেবিদ্বার রেয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ৩ দিনব্যাপী ‘দেবিদ্বার স্টুডেন্ট ফেস্ট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘তোমাদের স্বপ্ন দেখতে হবে। দেখতে হবে আকাশ ছোঁয়ার স্বপ্ন। যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেবে না। কিন্তু এসএসসি পাশ করার পর অনেক শিক্ষার্থী বিদেশে চলে যায়। আর মেয়েদের বিয়ে দেওয়া হয়। এটি খুবই দুঃখজনক। স্বপ্নটাকে বড় করে দেখতে হবে। ওই স্বপ্নে পৌঁছে দেওয়া পর্যন্ত আমরা সহযোগিতা করব।

বক্তব্য দেন ফ্রিল্যান্স অনুসন্ধানী সাংবাদিক সাইদ আবদুল্লাহ, এসিএস ফাউন্ডার নুমেরী সাত্তার অপার। ফেস্টে উদ্বোধনী বক্তব্য দেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসনাত খাঁন। উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, দেবিদ্বার (সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন, দেবিদ্বার থানার ওসি) সামছুদ্দীন মোহাম্মদ ইলিয়াস প্রমুখ। মেলায় বিকালে কণ্ঠশিল্পী আসিফ আকবর খালি গলায় মঞ্চ মাতিয়েছেন। রাতে আভাস ব্যান্ডের শিল্পীদের নিয়ে কনসার্ট অনুষ্ঠিত হয়।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,