বইমেলায় মুসফিকুর রহমান সুভর কবিতার বই ‘নিশীথবেলার পাণ্ডুলিপি

রোববার অমর একুশে গ্রন্থমেলার ১৬তম দিনে মেলায় এসেছে জনপ্রিয় তরুণ লেখক ও সাংবাদিক মুসফিকুর রহমান সুভর ৩য় বই ‘নিশীথবেলার পাণ্ডুলিপি’। এটি সমসাময়িক বিষয়ের ওপর রচিত একটি কবিতার বই।

বইটি প্রকাশ করছে দেশ পাবলিকেশন্স। বইটির প্রচ্ছদ করেছেন সময়ের জনপ্রিয় চিত্র শিল্পী উত্তম সেন। বইমেলার দেশ পাবলিকেশন্সের ৬৮৬, ৬৮৭ ও ৬৮৮নং স্টলে পাওয়া যাবে বইটি।

‘নিশীথবেলার পাণ্ডুলিপি’র প্রচ্ছদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পরপরই পাঠকদের মধ্যে বইটি নিয়ে বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

বইটি প্রসঙ্গে দেশ পাবলিকেশন্সের প্রকাশক ও কবি অচিন্ত্য চয়ন বলেন, যদিও এটি লেখকের প্রথম কবিতার সংকলন, তবুও প্রতিটি কবিতায় ফুটে উঠেছে সাহিত্যের গভীর রস ও মননশীলতার অনন্য প্রকাশ। আশা করি, বইটি পাঠকের হৃদয়ে গভীর দাগ কাটবে। পাঠকের আগ্রহ ও চাহিদাকে প্রাধান্য দিয়ে বইটি দ্রুত মেলায় আনতে আমাদের টিম নিরলস পরিশ্রম করে চলেছে।

বইটি প্রসঙ্গে কবি মুসফিকুর রহমান সুভ বলেন, ‘নিশীথবেলার পাণ্ডুলিপি’ সংখ্যার হিসেবে আমার তৃতীয় গ্রন্থ হলেও কবিতার বই হিসেবে এটিই আমার প্রথম সৃষ্টি। প্রতিটি কবিতা আমার অন্তরের গভীরতম অনুভূতির প্রতিচিত্র, আমার জীবনযাত্রার নীরব সাক্ষী। দৈনন্দিন জীবনের নানা ঘটনা, বয়ে চলা অনুভূতির ঢেউ, হারানোর ব্যথা কিংবা প্রেমের কোমল স্পর্শ সবকিছুই এই বইয়ের প্রতিটি কাব্যে মিশে আছে। প্রতিটি পঙক্তি যেন আমার পথচলার প্রতিধ্বনি, আত্মার প্রকাশ। শব্দের বুননে আমি ধরা দিয়েছি, কখনো আলো হয়ে, কখনো বা এক নিভৃত বিষাদে।

উল্লেখ্য সাংবাদিকতা ও সাহিত্যের দুই প্রবাহেই পথ চলা অব্যাহত রেখেছেন মুসফিকুর রহমান সুভ। মিডিয়া অঙ্গনে ‘মুসফিক সুভ’ নামেই অধিক পরিচিত । তিনি দৈনিক ঢাকা রিপোর্ট-এর নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত থাকলেও বর্তমানে ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সমসাময়িক বিষয় নিয়ে বাংলা ও ইংরেজি পত্রিকায় নিয়মিত লেখেন তিনি। পুরান ঢাকার ওয়ারীতে জন্ম নেওয়া এই লেখকের শৈশব কেটেছে ঢাকার সরু অলিগলিতে, ইতিহাস আর কোলাহলে মোড়ানো জীবনের মাঝখানে। পৈতৃক ভিটা নবাবগঞ্জের আগলা পূর্বপাড়া, যেখানে মহাকবি কায়কোবাদের স্মৃতির উজ্জ্বল ছায়া বিস্তর।

সাহিত্যে তার প্রথম প্রকাশিত উপন্যাস ‘মেঘ পরীর ভালোবাসার রসায়ন’ (২০১৭) পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলে। এরপর আসে ছোটগল্পগ্রন্থ ‘হাদির স্বপ্ন’ (২০১৯)। দীর্ঘ বিরতির পর, এবার মুসফিকুর রহমান সুভ ফিরে এসেছেন ‘নিশীথবেলার পান্ডুলিপি’ নামে কবিতার বই নিয়ে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,