হাসিনা খুনি এটা প্রমাণিত, দ্রুত বিচার জরুরি: আ স ম রব

বাংলাদেশের ছাত্র-জনতার বিক্ষোভ সম্পর্কিত বিষয়ে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের তথ্য-অনুসন্ধান প্রতিবেদনে শেখ হাসিনা ও আওয়ামী লীগ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত এবং প্রমাণিত অপরাধী। এই প্রেক্ষিতে স্বাধীনতার পতাকা উত্তোলক, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব গণমাধ্যমে নিম্নোক্ত বিবৃতি প্রদান করেন—

বিশ্ব মানবতার সম্মুখে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ও প্রমাণিত হওয়ার পর শেখ হাসিনার রাজনীতি সমাপ্ত হয়ে গেছে। অবৈধ-ক্ষমতা দখলে রাখার স্বার্থে, ঘাতকদের দুষ্কর্মের নির্দেশদাতা হয়ে দেশ ও জনগণের রাজনীতি নিয়ে শেখ হাসিনার টু শব্দটি উচ্চারণ করাও আর ন্যায়সংগত হবে না।

দেশের জনগণকে নির্বিচারে নৃশংস হত্যার নির্দেশদাতা ও অনুমোদনকারীর, বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাই হবে রাষ্ট্রের সময়োচিত পদক্ষেপ। এখন শেখ হাসিনার উচিত সকল কূপমন্ডুকি পরিহার করে, ভারত থেকে ফিরে এসে বিচারের সম্মুখীন হওয়া। সত্যের প্রতি আনুগত্য হওয়া ভিন্ন আর কোনো বিকল্প নেই।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সমগ্র জাতির গতিমুখ পরিবর্তন হওয়ার প্রেক্ষিতে, ২৪’-এর গণহত্যার অপরাধে অপরাধী হিসেবে আওয়ামী লীগের রাজনীতিও অগ্রহণযোগ্য হয়ে পড়েছে। কারণ, আওয়ামী লীগের উল্লেখযোগ্যসংখ্যক নেতা, এমপি ও মন্ত্রী গণহত্যায় অংশগ্রহণ করেছে, বিশাল একটি অংশ সাহায্যকারীর ভূমিকা নিয়েছে এবং অনেকেই ইচ্ছাকৃত সমর্থন যুগিয়েছে। ইতিহাসের ভয়াবহ ও কলঙ্কিত গণহত্যায় জড়িত আওয়ামী লীগ নেতৃবৃন্দের রাজনীতি করার নৈতিক ও আইনগত অধিকার শেষ হয়ে গিয়েছে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,