নির্বাচন না দিয়ে সংস্কারের জারি গান শোনাচ্ছে সরকার: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এই সরকারের দায়িত্ব একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়া। কিন্তু তারা তা না করে শুধু সকাল-বিকাল সংস্কারের জারি গান শোনাচ্ছে। বুধবার লালমনিরহাট রেলওয়ে মুক্তমঞ্চে এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আমরা এক দফার আন্দোলন করেছি, যার মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন ও একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন। কিন্তু এই ১৬ বছরে আমরা কী পেলাম? কেন এত শহিদ হলেন? কেন এত মানুষ নির্যাতিত হলেন? বিএনপিকে নির্মূল করার ষড়যন্ত্র হয়েছিল; কিন্তু উলটো বিএনপি আরও শক্তিশালী হয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগামহীন। কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছে না অথচ বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য অব্যাহত রয়েছে। এই সিন্ডিকেট ভাঙার কোনো কার্যকর উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না।

লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুর বিভাগীয় জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, আব্দুল খালেক, কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার রাজিব হাসান, লালমনিরহাট জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুল, অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একেএম মমিলুল হক প্রমুখ।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,