সিলেট বিভাগে ১৯ প্রার্থী ঘোষণা জামায়াতের

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের ১৯ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। যদিও নির্বাচনের দিন-তারিখ এখনো ঠিক হয়নি। এছাড়া দলটির আমির ডা. শফিকুর রহমান শনিবার দুপুরে কক্সবাজারে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে ঘোষণা দিয়েছেন, আগে জুলাই গণহত্যার বিচার, তারপর নির্বাচন। অথচ সিলেট বিভাগে সবার আগে জামায়াতই তাদের প্রার্থী ঘোষণা করল। বৃহস্পতিবার রাতে সিলেট মহানগর জামায়াতের অফিসে আয়োজিত এক সভা থেকে সিলেটের ৬, সুনামগঞ্জের ৫, হবিগঞ্জের ৪ ও মৌলভীবাজারের ৪টি আসনে প্রার্থী ঘোষণা করেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক এহসানুল মাহবুব জুবায়ের।

সিলেট-১ আসনে প্রার্থী করা হয়েছে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরকে, সিলেট-২ আসনে অধ্যক্ষ আব্দুল হান্নান, সিলেট-৩ আসনে দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান লোকমান আহমদ, সিলেট-৪ আসনে জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন, সিলেট-৫ আসনে জেলা নায়েবে আমির আনোয়ার হোসেন খান ও সিলেট-৬ আসনে ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনকে প্রার্থী করা হয়।

সুনামগঞ্জ-১ আসনে জেলা আমির তোফায়েল আহমেদ খান, সুনামগঞ্জ-২ আসনে সুপ্রিমকোর্টের আইনজীবী মুহাম্মদ শিশির মনির, সুনামগঞ্জ-৩ আসনে সিলেটের এপিপি ইয়াছিন খান, সুনামগঞ্জ-৪ আসনে মুহাম্মদ শামসউদ্দীন ও সুনামগঞ্জ-৫ আসনে আব্দুস সালাম আল মাদানীকে প্রার্থী করা হয়।

হবিগঞ্জ-১ আসনে মহানগর জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলী, হবিগঞ্জ-২ আসনে ঢাকা মহানগর উত্তর জামায়াতের শূরা সদস্য শেখ জিল্লুর রহমান আজমী, হবিগঞ্জ-৩ আসনে জেলা সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ ও হবিগঞ্জ-৪ আসনে জেলা আমির কাজী মাওলানা মুখলিছুর রহমানের নাম ঘোষণা করা হয়।

মৌলভীবাজার-১ আসনে আমিনুল ইসলাম, মৌলভীবাজার-২ আসনে জেলা আমির প্রকৌশলী এম শাহেদ আলী, মৌলভীবাজার-৩ আসনে সাবেক জেলা আমির আব্দুল মান্নান ও মৌলভীবাজার-৪ আসনে আব্দুর রবকে প্রার্থী নির্বাচিত করা হয়।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,