কবে ট্রফি নিয়ে বরিশাল যাচ্ছেন তামিমরা?

গত আসরেও বিপিএলের শিরোপা জিতেছিল ফরচুন বরিশাল। ট্রফি নিয়ে যাওয়ার কথা ছিল ফ্র্যাঞ্চাইজিটির নিজ শহর বরিশালে। তবে শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়ে উঠেনি। যার কারণে ভক্তদের মনে খানিক দুঃখ ছিল। তবে এবার সেই দুঃখ ঘুচিয়ে দেওয়ার কথা জানিয়েছেন দলটির অধিনায়ক তামিম ইকবাল। জানিয়েছেন রোববারই ট্রফি নিয়ে বরিশাল পা রাখবে দল।

শিরোপা জিতলে নিজ শহর বরিশালে ট্রফি নিয়ে উৎসব করবে দল; আগে থেকেই এমনটা বলা হয়েছিল দলের পক্ষ থেকে। এবার ট্রফি জয়ের পর সেই সময়ও জানাল দলটি।

ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণীতে ট্রফি নিয়ে বরিশালে যাওয়া প্রসঙ্গে তামিম বলেন, ‘আমরা গতবার (বিপিএল) জেতার পর বরিশাল আসতে পারিনি। এখন পর্যন্ত আমরা ঠিক করেছি, ৯ তারিখে (ফেব্রুয়ারি) আসব (বরিশাল)। আশা করি, বরিশালে যারা আছেন সবাই থাকবেন আমাদের স্বাগত জানানোর জন্য। সব যদি ঠিক থাকে, এই ৯ তারিখে আপনারা আমাদের কাপসহ দেখতে পাবেন।’

এর আগে টুর্নামেন্টের শুরুতে ফ্র্যাঞ্চাইজির মালিক মিজানুর রহমান বলেছিলেন, দলের বড় সব পরিকল্পনাই আসে তামিমের পক্ষ থেকে। গতকাল শিরোপা জয়ের পর সেই কথারই ইঙ্গিত মিলেছে বরিশাল অধিনায়কের মুখে, ‘অবিশ্বাস্য (আবারও জিতলাম)। আমি মালিককে ধন্যবাদ দেব। উনি দুর্দান্ত ছিলেন, আমি যা করতে চেয়েছি তিনি তা করতে দিয়েছেন। কে খেলবে, কে খেলবে না তা নিয়ে হস্তক্ষেপ করেননি। আমাকে স্বাধীনতা দিয়েছেন, যেটা আমি চেয়েছি। হারলেও কিছু বলেননি।’

চ্যাম্পিয়ন বরিশালের সতীর্থদের কৃতিত্ব দিয়ে তামিম ইকবাল বলেছেন, ‘আমাদের দল অভিজ্ঞতায় ভরপুর ছিল। আমার রিশাদ (হোসেন), (তাওহীদ) হৃদয়, (নাজমুল হোসেন) শান্তদের মতো তরুণরা ছিল। আরিফুল হকের মতো তরুণকে খেলাতে পারিনি, এজন্য আমি হতাশ। খেললে আমরা বড় আরেক তারকা দেখতাম

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,