চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ নয়, আফগানদের সেমিতে দেখছেন শোয়েব

সবকিছু ঠিক থাকলে ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আসন্ন এ টুর্নামেন্টের সম্ভাব্য সেমিফাইনালিস্ট নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার।

দুবাইয়ে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে শোয়েব আখতার বিশ্বকাপ জয়ী শ্রীলংকা এবং বাংলাদেশের কথা না বলে এশিয়ার উঠতি দল আফগানিস্তানকে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন।

পাকিস্তানের সাবেক এই তারকা ক্রিকেটার বলেছেন, যদি টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্স করতে পারে তাহলে আফগানিস্তান ক্রিকেট দলও সেমিফাইনালে খেলতে পারে।

ক্রিকেট ইতিহাসের এই গতিময় তারকা আরও বলেছেন, আমি বিশ্বাস করি পাকিস্তান, ভারত এবং আফগানিস্তান ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠবে।

শোয়েব আখতার বলেছেন, যদি আফগানিস্তানের দল পরিপক্বতা প্রদর্শন করে এবং তাদের ব্যাটসম্যানরা ধৈর্য দেখায় তবে তারা বিস্ময়কর ফলাফল দিতে পারে।

শোয়েব আখতার ভারতের বিরুদ্ধে পাকিস্তানের আসন্ন ম্যাচেও আত্মবিশ্বাস প্রকাশ করে বলেছেন, আমি আশাবাদী যে ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান ভারতকে পরাজিত করবে। আসলে আমি বিশ্বাস করি যে টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তান এবং ভারত উভয়েরই দেখা হওয়া উচিত।

শোয়েব আখতার আরও বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ভারত ও নিউজিল্যান্ডকে হারালে, গ্রিন শার্টরা ইতোমধ্যেই অর্ধেক টুর্নামেন্ট জিতে নিবে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,