‘ম্যায় হু না ২’ বানাতে ইচ্ছুক ফারাহ খান, শাহরুখ কি থাকছেন ছবিতে

দীর্ঘ চার বছরের বিরতির পর ২০২৩ সালে তিন-তিনটা ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে কামব্যাক করেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ২০২৫ সালে এসে ফের একবার ভক্তদের পাগল করতে প্রস্তুত কিং খান। একটি সাসপেন্স থ্রিলার সিনেমা ‘কিং’-এর কাজ শুরু করে দিয়েছেন অভিনেতা। ছেলে আরিয়ানের ডেবিউ সিরিজেও দেখা যাবে তাকে। তবে এসবের মাঝেই একটি বড় খবরে ভ্রু কুঁচকাল বাদশাহর ভক্তদের। তৈরি হতে চলেছে ‘ম্যায় হু না’।

এর আগে ২০০৪ সালে বাদশাহ শাহরুখ খান প্রথমবারের মতো অ্যাকশন ছবি ‘ম্যায় হু না’তে ফারাহ খানের পরিচালনায় কাজ করেছিলেন। এবার দ্বিতীয় কিস্তির সেই ছবি নির্মাণ করতে ইচ্ছুক পরিচালক। ছবিটির বাণিজ্যিক সাফল্য ছিল আকাশছোঁয়া। সেই ছবি সাফল্যের পরপর ফারহা খানের সঙ্গে আরও কাজ করেন শাহরুখ খান—ওম শান্তি ওম, হ্যাপি নিউ ইয়ারে। এবার প্রশ্ন—‘ম্যায় হু না-২’তে কি আদৌ জায়গা পাবেন বলি বাদশাহ শাহরুখ খান?

দীর্ঘদিন পর আবার ফারহা খান ফিরতে চলেছেন পরিচালনায়। আর তার কামব্যাক প্রোজেক্ট হবে ‘ম্যায় হু না ২’। এখন প্রশ্ন হলো— তাতে শাহরুখ খান থাকবেন কিনা? শাহরুখ খান ও গৌরী খানের ব্যানার— রেড চিলিজ এন্টারটেইনমেন্টের অধীনে প্রযোজিত প্রথম ছবি ছিল ‘ম্যায় হু না’। আর শাহরুখ খানের চার্মিং রোমান্টিক মেজাজ ও অ্যাকশন ছবিকে সুপারহিট করে তুলেছিল।

পিঙ্কভিলার এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, ‘ম্যায় হু না ২’ তৈরি নিয়ে উচ্ছ্বসিত শাহরুখ খান। তবে তিনি সিনেমার চিত্রনাট্য শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন। তিনি ২০২৫ সালের মাঝামাঝি সময়ে প্রথম খসড়াটি শুনবেন এবং এরপরেই সিদ্ধান্ত নেবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে কদিন আগে শাহরুখ খানের সঙ্গে ফের কাজ করা নিয়ে মুখ খুলেছিলেন ফারহা খান। অর্চনা পূরণ সিংয়ের সঙ্গে কথোপকথনের সময় ফারহা বলেন, আমি তো চাই কাজ করতে। অনেক দিন হয়ে গেছে একসঙ্গে কাজ করিনি। তিনি বলেন, অনেক দিন নতুন কোনো উপহারও পাইনি।

প্রসঙ্গত, একসঙ্গে যতবার কাজ করেছেন, বলি বাদশাহর কাছ থেকে একটি করে গাড়ি উপহার পেয়েছিলেন পরিচালক ফারহা খান। ২০১৪ সালে হ্যাপি নিউ ইয়ারের পর শাহরুখ ফারহাকে একটি মার্সিডিজ এসইউভি উপহার দিয়েছিলেন। ওম শান্তি ওমের পরও একটি মার্সিডিজ এবং ‘ম্যায় হু না’র পর একটি হুন্ডাই টেরাকান উপহার দিয়েছিলেন বাদশাহ।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,