ধানমন্ডি ৩২-এ এখন আ. লীগ নেই, তারা আছে সচিবালয়ে

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, যারা ধানমন্ডি ৩২ এ আপনাদেরকে আওয়ামী লীগ নিধন করতে নিয়ে গেছে তারা আপনাদের ভুল জায়গায় নিয়ে গেছে। সেখানে কোনো আওয়ামী লীগ এখন নাই।

তিনি বলেন, ধানমন্ডি ৩২ আপনারা যতোই গুড়িয়ে দেন। আওয়ামী লীগ ফিরলে সেটা আবার বানানো হবে। তাহলে আওয়ামী লীগ কোথায় আছে? আওয়ামী লীগ আছে সচিবালয়ে। আছে প্রশাসনে, আছে সেনাবাহিনীর ভিতরে, আছে মিডিয়া জগতে আর তাদের অর্থ আছে তাদের বানানো ব্যবসায়ীদের কাছে। ধানমন্ডিতে আপাতত কিছু নাই।

বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

এই ছাত্রনেতা আরও বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে, তাদের সমূলে উৎপাটন করতে হলে। হয়ত এখন আমাদের মার্চ টু সচিবালয় করতে হবে। মার্চ টু যমুনা করতে হবে। যেন সরকার তাদের কার্যক্রম নিষিদ্ধ করে। ফ্যাসিবাদ নির্মূলে শক্তিশালী ভূমিকা পালন করে। বিপ্লবীদের নিয়ে শক্তিশালী ও অংশগ্রহণমূলক একটি সরকার গঠন হয়। বিপ্লব যেন মাঠে না মারা যায়।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,