ব্যক্তিজীবন-ক্যারিয়ার দুই জায়গা সফল হলেও প্রিয়াংকা চোপড়ার দুঃখ যেখানে

বিশ্বব্যাপী পরিচিত বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া কর্মজীবনে তিনি যেমন সফল, ব্যক্তিজীবনেও সুখী। আমেরিকার ব্যান্ডসংগীত তারকা নিক জোনাসকে বিয়ে করে ক্যালিফোর্নিয়ায় সংসার পেতেছেন অভিনেত্রী। এক কন্যার জননী হয়েছেন তিনি। দেশ-বিদেশের মানুষ তাকে সম্মান করেন। এতকিছুর পরও প্রিয়াংকা চোপড়ার দুঃখ লুকিয়ে আছে এক জায়গায়।

বলিউডে একাধিক পুরুষ তার প্রেমে পড়েছিলেন। সেই তালিকায় বলিপাড়ায় খ্যাতনামা বিবাহিত পুরুষরাও ছিলেন। খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার থেকে শুরু করে বলি বাদশাহ শাহরুখ খান, শাহিদ কাপুরদের সঙ্গে প্রিয়াংকার সম্পর্কের গুঞ্জন শোনা যায়। সবকটি সম্পর্কেই নাকি মনপ্রাণ ঢেলে দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু দুঃখের বিষয়— কারও কাছ থেকেই সম্মান পাননি প্রিয়াংকা চোপড়া। অভিনেত্রী বলেন, অনেক কষ্ট পেয়েছেন, প্রেমের সম্পর্কে মান খুইয়েছেন। তাই নিক জোনাসকে বেছে নিয়েছিলেন তিনি।

সম্প্রতি এক গণমাধ্যম সাক্ষাৎকারে স্বামী হিসাবে নিক জোনাসকে নির্বাচন করার সময় যে দিকগুলো মাথায় রেখেছিলেন অভিনেত্রী, সেই কথা অকপটে বললেন সাবেক বিশ্বসুন্দরী। নিকের মধ্যে পাঁচ গুণ থাকায় তার সঙ্গেই সংসার করার সিদ্ধান্ত নেন বলে জানান প্রিয়াংকা চোপড়া।

এ মুহূর্তে মুম্বাইয়ে ভাইয়ের বিয়ে উপলক্ষে রয়েছেন অভিনেত্রী। তবে নিজের বিয়ের সময় পাত্রের মধ্যে যে গুণগুলো দেখেছেন, সেই প্রসঙ্গে প্রিয়াংকা চোপড়া বলেন, প্রথমত আমি দেখেছি মানুষটা সৎ কিনা। কারণ জীবনে সম্পর্কের ক্ষেত্রে অনেক কষ্ট পেয়েছি। দ্বিতীয়ত মানুষটা পরিবারকে সময় দেয় কিনা, সেটা দেখেছিলাম।

তিনি বলেন, তৃতীয়ত আমার পেশাকে সম্মান করে কিনা। কারণ আমি ভীষণ সিরিয়াস আমার কর্মজীবন নিয়ে। চতুর্থত আমি সবসময় এমন একজনকে চেয়েছি, যে সৃষ্টিশীল হবে। জীবনে আমার সঙ্গে যার বড় কিছু করার লক্ষ্য আছে। আর যেটা চেয়েছি, তা হলো আমার মতো সঙ্গীকে উচ্চাকাঙ্ক্ষী হতে হবে বলেও জানান প্রিয়াংকা চোপড়া।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,