বাণিজ্যমেলায় বড় ছাড় যমুনা ইলেকট্রনিক্সের

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা উপলক্ষ্যে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস ক্রেতাদের দিচ্ছে আকর্ষণীয় সব অফার। এ অফার পেতে সপ্তাহের ছুটির দিনসহ অন্যান্য দিনেও যমুনার প্রিমিয়ার প্যাভিলিয়নে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। আকর্ষণীয় ডিজাইন, কালার আর অত্যাধুনিক প্রযুক্তির হোম অ্যাপ্লায়েন্সের পসরা সাজিয়েছে যমুনা ইলেকট্রনিক্স।

যমুনা ইলেকট্রনিক্সের পক্ষ থেকে বলা হয়, বাণিজ্যমেলায় যমুনার পণ্য ‘কিনলেন তো জিতলেন’! যমুনা রেফ্রিজারেটর, ডিপফ্রিজ, এসি, স্মার্ট এলইডি টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকার, গ্যাস স্টোভসহ অন্য হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স এবং মোটরসাইকেল কিনলে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত নগদ ছাড় রয়েছে। এছাড়া ৫ হাজার টাকার পণ্য কিনলে একটি ইলেকট্রিক কেটলি বা আয়রন ফ্রি পাচ্ছেন।

আরও বলা হয়, ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে যমুনা ইলেকট্রনিক্স নতুন মিরর গ্লাস রেফ্রিজারেটর, ডাবল ডোর, টি ডোর, ক্রসড ডোর, হ্যান্ডেল রেফ্রিজারেটর, বেভারেজ কুলার, এআই ইনভার্টার টেকনোলজির এসি, বিএলডিসি প্রযুক্তির সিলিংফ্যানসহ অনেক নতুন পণ্য নিয়ে এসেছে যা ইতোমধ্যে ক্রেতাদের মধ্যে বিপুল সাড়া ফেলেছে।

যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল লিমিটেডের হেড অব সেলস মো. মেজবাহ উদ্দিন আতিক বলেন, যমুনা ইলেকট্রনিক্সের পণ্য দেশের কোটি মানুষের হূদয় জয় করে বিশ্ববাজারে স্থান করে নিয়েছে। শিল্প খাতে পাঁচ দশকের গৌরবময় অভিজ্ঞতার আলোকে যমুনা গ্রুপ দেশেই তৈরি করছে বিশ্বমানের ইলেকট্রনিক্স পণ্য। মেলায় যমুনার পণ্যের প্রতি ক্রেতাদের বিপুল আগ্রহ আমাদের উত্সাহিত করছে। ক্রেতাদের কাছে গুণগত মানের সর্বোত্কৃষ্ট পণ্যটি ন্যায্য দামে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, বিগত বছরের মতো এবারও ক্রেতাদের চাহিদা অনুযায়ী মেলায় আমরা উন্নত মানের পণ্যসামগ্রী নিয়ে এসেছি। এসব পণ্য আমরা বিশেষ ছাড়ে বিক্রি করছি। বিশেষ করে মোটরসাইকেল, টিভি, ফ্রিজ, এয়ারকন্ডিশন, ওয়াশিং মেশিন। আমরা প্রডাক্টভেদে ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্টের অফার করেছি। তবে মোটরসাইকেলের ক্ষেত্রে ২৫ শতাংশ।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,