ঘরোয়া ফুটবলে ফিক্সিং কাণ্ড, চিঠি পেল বাফুফে

বছর কয়েক আগে ঘরোয়া ফুটবল নাড়িয়ে দিয়েছিল ফিক্সিং কাণ্ড। একাধিক ক্লাবের ওপর নেমে এসেছিল নিষেধাজ্ঞা। সে বিষবাষ্প আবারও ফিরে এসেছে দেশের ফুটবলে। এই বিষয়ে তদন্তের জন্য এএফসি ও জাতীয় ক্রীড়া পরিষদের চিঠি পেয়েছে বাফুফে।

এবার ফিক্সিংয়ের অভিযোগটা উঠেছে গেছে প্রিমিয়ার লিগের তিন ক্লাবের বিরুদ্ধে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের অবনমন অঞ্চলের তিন দল— চট্টগ্রাম আবাহনী, ঢাকা ওয়ান্ডারার্স ও ফকিরেরপুল ইয়াংমেন্স হচ্ছে অভিযুক্ত তিন ক্লাব।

একাধিক ম্যাচে ফিক্সিংয়ের গন্ধ পাওয়া গেছে। ঢাকা মোহামেডানের কাছে লিগের শুরুর ম্যাচে ওয়ান্ডারার্সের ৬-০ গোলের হার, এরপর ঢাকা আবাহনীর বিপক্ষে চট্টগ্রাম আবাহনী ও পুলিশের বিপক্ষে ফকিরেরপুলের ম্যাচগুলোও আছে এই তালিকায়।

এ বিষয়ে এএফসির পর্যবেক্ষক দলের কাছ থেকে চিঠি পেয়েছে বাফুফে। পেয়েই নড়েচড়ে বসেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক এই সংস্থা।

বাফুফের পাতানো ম্যাচ শনাক্তকরণ কমিটির চেয়ারম্যান হুমায়ুন খালিদ সম্প্রতি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন বিষয়টি, ‘আমরা মিটিংয়ে চিঠি পেয়েছি। বিষয়টা বাফুফে জানাবে। বাফুফের কিছু ইন্টারনাল কাজ আছে। আমাদের সঙ্গে শেয়ার করার মতো অবস্থানে তারা নেই।’

অভিযুক্ত তিন ক্লাবের কাছে বাফুফে এর ব্যাখ্যা চেয়েছে। এরপর এবার জাতীয় ক্রীড়া পরিষদের চিঠিও পেয়েছে বাফুফে। সেখানে পুরো বিষয়টি বাফুফেকে খতিয়ে দেখতে বলা হয়েছে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।