আগে খুনি হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, তারপর রাজনীতি- হাসনাত আবদুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না, আওয়ামী লীগ পলিটিক্যালি ফাংশন করবে কি করবে না- এই আলাপ আলোচনা অনেক পরে। আগে খুনি হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালের বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের কমিটির লিস্ট ধরে ধরে বিচার নিশ্চিত করতে হবে। যারা বাকস্বাধীনতা হরণ করে জুলুম করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। তারপর নির্বাচনের আলোচনা আসবে। আগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পুনর্বাসনকে ঠেকাতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সোমবার বিকালে চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক কমিটির রাইজিং সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে, অভ্যুত্থানের শক্তি, নাগরিক ও শহিদ পরিবারের সঙ্গে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির রাইজিং সভা চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়।

এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক আসলাম অর্কের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা মোল্লা এহসান, নুসরাত তাবাসসুম, আশরেফা খাতুন, কাজল প্রমুখ।

হাসনাত আবদুল্লাহ বলেন, চুয়াডাঙ্গা একটি সীমান্ত জেলা। আমরা যাকে পালাতে বাধ্য করেছি সেই আপা (শেখ হাসিনা) আপনার সীমান্তের পাশেই রয়েছেন। উনি সীমান্তের পাশে থেকে মাঝে মাঝে আমাদের ভয় দেখান, উনি নাকি টুপ করে ঢুকে পড়বেন। আমরা বিশ্বাস করি বিদায়ী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে চুয়াডাঙ্গাবাসীর ঐক্য সব সময় থাকবে।

ভোটের বিষয় উল্লেখ করে তিনি বলেন, বিগত তিনটি নির্বাচনে কেউ ভোট দিতে পারেননি। ভোট যারা দিয়েছেন তারা ৩০ থেকে ৪০টা করে দিয়েছেন এবং দিনের ভোট রাতে করার রূপকার হিসেবে মিডনাইট ইলেকশনের রূপকার হিসেবে খুনি হাসিনার নাম সব সময় লিপিবদ্ধ থাকবে। আঠারোর নির্বাচন, চব্বিশের ডামি নির্বাচন, আমাদের গণতন্ত্রকে টুটি চেপে হত্যা করেছেন খুনি শেখ হাসিনা।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,