অচলাবস্থা কাটছে, জানা গেল কবে শুরু হবে প্রথম বিভাগ লিগ

বিসিবির গঠনতন্ত্র সংস্কারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ঢাকার ক্লাবগুলো প্রথম বিভাগ ক্রিকেট লিগ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল। সে কারণে এই টুর্নামেন্ট রীতিমতো হুমকির মুখে পড়ে গিয়েছিল।

তবে সে অচলাবস্থা শিগগিরই কাটিয়ে ওঠার ঘোষণাটা দিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। জানুয়ারিতেই প্রথম বিভাগ লিগ শুরুর আশ্বাস তিনি দিয়েছিলেন ক্রিকেটারদেরকে।

সে আশ্বাস পূরণ হচ্ছে অবশেষে। বিসিবি সূত্র জানাচ্ছে, আগামী বুধবার ২৯ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ।

২০ জানুয়ারি এই লিগ শুরুর কথা ছিল। তবে অংশগ্রহণকারী ক্লাবগুলো বিসিবির সংস্কার আলোচনায় আসার পরই লিগ বয়কটের ডাক দেয়।

এরপর গেল শনিবার বিসিবি সভাপতি বোর্ড সভার ডাক দেন। সেখানে আলোচনার পর আপাতত গঠনতন্ত্র সংস্কারের প্রক্রিয়া আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। এর ঠিক পরেই জানা গেল প্রথম বিভাগ লিগ শুরুর দিনক্ষণ।

এদিকে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) এর সঙ্গে ঢাকার ক্লাবগুলো আলোচনায় বসছে আজ সোমবার। আসছে ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে নিজেদের কর্মপদ্ধতি ঠিক করতে এই সভা বসছে বলে জানা গেছে।

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ