‘রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে স্বৈরাচারের প্রেতাত্মারা বসে আছে’

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক আমিনুল হক বলেছেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী স্বৈরাচারের প্রেতাত্মারা বসে আছে। তারা বিভিন্নভাবে দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে।

মরহুম আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার দুপুরে মিরপুর ৬ নম্বর কেন্দ্রীয় মসজিদ মাদ্রাসা দারুল উলুমে পল্লবী থানা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল, খাবার ও শীতবস্ত্র বিতরণ এবং পল্লবী ট ব্লকে বাদজুমা পল্লবী থানা যুবদলের আয়োজনে দুস্থ এতিমদের মাঝে খাবার পরিবেশন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার আহবান করছি-এই ষড়যন্ত্রকারীদের নির্মূল করেন, তাদেরকে অপসারণ করে আইনের আওতায় এনে বিচার করুন। কিন্তু তাদের সেদিকে খেয়াল নেই। তারা শুধু বারবার বলছে, আমরা সংস্কার করব; সংস্কারের মাধ্যমে আমরা নির্বাচন দিব।

সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সংস্কার যুগের পর যুগ চলতে থাকবে। নির্বাচিত সরকার আসলেই দেশের প্রত্যেকটি সেক্টরে পরিপূর্ণ ভাবে সংস্কার হবে। দেশ পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছে একটি নিরপেক্ষ সরকার হিসেবে। আমরাও সমর্থন দিয়েছি একটি নিরপেক্ষ সরকার হিসেবে। কিন্তু জনগণ সেই নিরপেক্ষতা দেখতে পাচ্ছে না।

তিনি বলেন,গত ১৭ বছরে আন্দোলন সংগ্রামে স্বৈরাচার আওয়ামী সরকার আমাদের বহু ভাইদের গুম খুন ও হত্যা করেছে। ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আমাদের বহু ছাত্র ভাইদের এবং সাধারণ মানুষ ও বিএনপির বহু নেতাকর্মীদের গুলি করে হত্যা করেছে। এরপরেও এই আওয়ামী স্বৈরাচারের দোসররা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।

দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউলনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, মহানগর উত্তরের সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, ইবরাহীম খলিল, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান, যুগ্ম আহবায়ক আনিছুর রহমান, মোকছেদুর রহমান আবির, পল্লবী থানা বিএনপি সাবেক সহ-সভাপতি মাহফুজ হোসাইন খান সুমন, পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালাম, রুপনগর থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক, যুগ্ম আহবায়ক আলী আহমেদ রাজু, থানা বিএনপি সিনিয়র সদস্য এম আশরাফুল ইসলাম, রূপনগর থানা ছাত্রদল সভাপতি মনিরুজ্জামান রনি, মিরপুর ৬ নম্বর মসজিদ কমপ্লেক্স কমিটির সভাপতি মো. সারাফেত আলী সাধারণ সম্পাদক নাজমুল হক, পল্লবী ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ওয়াহিদুজ্জামান ফরহাদ, সাধারণ সম্পাদক আউয়াল ইসলাম তপন প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার বাদজুমা ঢাকা মহানগর উত্তরের ২৬টি থানা ও ৭১টি ওয়ার্ডের মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় কুরআন খতম, দোয়া ও তবারক বিতরণ করা হয়েছে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,