ফের বুবলীকে খোঁচা দিলেন অপু বিশ্বাস!

ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস। বর্তমানে সিনেমা কাজে খুব একটা দেখা যায় না। থিতু হওয়ার চেষ্টা করছেন ইউটিউবকেন্দ্রিক কাজে। তার আরও একটি পরিচয় আছে। চিত্রনায়ক শাকিব খানের সাবেক স্ত্রী। তাদের এক ছেলে সন্তান রয়েছে। শাকিব-অপুর সংসারের ইতি টানার পরই, শাকিবের জীবনে জড়িয়ে পড়েন নায়িকা শবনম বুবলী। তিনিও এখন শাকিবের সাবেক স্ত্রী।

বর্তমানে এ দুই নায়িকা শাকিবের কাছে অতীত। তবে এই নায়ককে নিয়ে মাঝেমধ্যে সামাজিক মাধ্যমে এই দুজনকে কাদা ছুড়তে দেখা যায়। শুরু থেকেই অপু বিশ্বাস কোনোভাবেই বুবলীকে মেনে নিতে পারেননি। তাই বিভিন্ন সময় বুবলীকে খোঁচা দিয়ে কথা বলেন সামাজিক মাধ্যমে। নতুন করে আবারও সরব হলেন অপু বিশ্বাস।

সম্প্রতি এক অনুষ্ঠানে এই ইস্যু নিয়ে অপু বলেন, ‘তাকে আমার যোগ্য বলেই মনে করি না। কারণ যোগ্যতা একদিনে সৃষ্টি হয় না। আমি অপু বিশ্বাস একজন সুপারস্টার।’ তবে কাকে তিনি যোগ্য মনে করছেন না, তা নেটিজেনদের বুঝতে সমস্যা হয়নি। বুবলীর নাম না উল্লেখ করে এবারও যে ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন অপু, সেটা নিয়ে বুবলীর পক্ষ থেকে কোনো প্রতিউত্তর পাওয়া যায়নি। এ প্রসঙ্গে এখনও নীরব রয়েছেন এই নায়িকা।

প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। এরপর ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে গোপনে বিয়ে করেন শাকিব খান। এরপর শাকিবের এ সংসারও ভেঙে যায়।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,