সৌদিতে হাজার হাজার প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে ১৯ হাজার ৬৯৬ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৪ নভেম্বর থেকে ২০ নভেম্বরের মধ্যে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে গতকাল শনিবার এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে ১১ হাজার ৩০০ জনকে আবাসন আইন ভঙ্গ, ৫ হাজার ১৭৬ জনকে সীমান্ত আইন ভঙ্গ এবং ৩ হাজার ১৮৪ জনকে শ্রম আইন ভঙ্গের দায়ে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া গত ১৪ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত অবৈধভাবে প্রবেশের জন্য ১ হাজার ৫৪৭ জনকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ। অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তারদের মধ্যে ৩২ শতাংশ ইয়েমেন, ৬৫ শতাংশ ইথিওপিয়া এবং ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অবৈধভাবে সৌদি ছাড়ার সময় ৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয়, কর্মসংস্থান ও পরিবহন পরিষেবা প্রদানের অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এক বিবৃতিতে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বর্তমানে গ্রেপ্তার ২২ হাজার ৬শ ৫৪ জন অবৈধ প্রবাসীর বিচার প্রক্রিয়াধীন। তাঁদের মধ্যে ৩ হাজার ৭ জন নারী।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিববহন সুবিধা দিলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,