কে হচ্ছেন নতুন বিসিবিপ্রধান?

বাংলাদেশ ক্রিকেট কাউন্সিলের (বিসিবি) প্রধানের চেয়ার ছাড়ছেন নাজমুল হাসান পাপন। গত কয়েক দিন এমন গুঞ্জন শোনা গেলেও এখনো এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেননি পাপন। তবে এটা পরিষ্কার বিসিবিতে তার সময় এখন শেষের পথে, যা মানছেন, বিসিবির অন্য পরিচালকরাও। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠেছে— পাপন বিসিবিপ্রধানের চেয়ার ছাড়লে সেই চেয়ারে বসবেন কে? অর্থাৎ কে হচ্ছেন নতুন বিসিবিপ্রধান।

এ ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, এটি সত্যি। তবে এ তালিকায় রয়েছে বেশ কিছু নাম। যাদের যে কাউকে পরবর্তী বিসিবিপ্রধান হিসেবে দেখা যেতে পারে।

এ তালিকায় জোরালো গুঞ্জন— বিসিবি ও এসিসির সাবেক শীর্ষ কর্তা সৈয়দ আশরাফুল হক হতে যাচ্ছেন বোর্ডপ্রধান। অনেকে আবার জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদকে দেখছেন বিসিবিপ্রধানের ভূমিকায়। তবে এ দুজনের বাইরেও আছে বেশ কয়েকটি নাম। বিসিবির বর্তমান পরিচালক মাহাবুব আনামের নামও আছে এ তালিকায়। তবে অনেকেই আবার বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একজন সেনা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হতে পারে বিসিবিপ্রধানের।

এ অবস্থায় তাই বড় প্রশ্ন— বিসিবির পরবর্তী সভাপতি নির্বাচনের প্রক্রিয়া আসলে কী? বিসিবির গঠনতন্ত্রই বা কী বলছে। এ ব্যাপারে অবশ্য বিসিবির গঠনতন্ত্র বলছে— বিসিবি পরিচালকদের মধ্য থেকেই সভাপতি মনোনীত করতে হবে। অর্থাৎ নতুন কেউ বাইরে থেকে সভাপতি হতে হলে তাকে আগে বিসিবির পরিচালক হতে হবে।

এ ক্ষেত্রে নিয়ম হলো— নতুন সভাপতি নিয়োগ দিতে হলে তাকে আগে পরিচালক পর্ষদের সদস্য হতে হবে। আর এই সদস্য হয়ে থাকেন ক্লাব কোটা, জেলা-বিভাগীয় কোটা, জাতীয় দলের সাবেক অধিনায়ক কোটা, সার্ভিসেস ও ক্রীড়া পরিষদসহ বিভিন্ন ক্যাটাগরি মিলে ১৭০+ কাউন্সিলর। এর বাইরে থেকে কাউকে পরিচালক করে আনার কোনো বিধান নেই।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,