টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

মিরপুরে আরও একবার কয়েনভাগ্যকে পাশে পেলেন সিকান্দার রাজা। টানাটস জিতে টানা তৃতীয়বার বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন জিম্বাবুয়ে অধিনায়ক।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথমবার কোনো দলকে হোয়াইটওয়াশ করার হাতছানি বাংলাদেশের সামনে। সেই অভিযানে রোববার জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। খেলা শুরু সকাল ১০টায়।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে এটিই বাংলাদেশের শেষ ম্যাচ।

এর আগে দুটি পাঁচ ম্যাচের সিরিজ খেলেছে বাংলাদেশ। কোনোটিতেই সব ম্যাচ জিততে পারেনি তারা। এবার জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে জয় পেলে এই সংস্করণে দ্বিতীয়বার টানা পাঁচ ম্যাচ জয়ের স্বাদ পাবে স্বাগতিকরা।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, রিশাদ হোসেন, মাহমুদউল্লাহ, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ:সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, শন উইলিয়ামস, টাডিওয়ানাশে মারুমানি, ক্লাইভ মাডান্ডে, লুক জঙ্গুয়ে, রায়ান বার্ল, ফারাজ আকরাম, জোনাথান ক্যাম্পবেল, ব্লেসিং মুজারাবানি, ওয়েলিংটন মাসাকাদজা।

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ