সাইকেলে বিশ্ব ভ্রমণ করবেন আব্দুল কুদ্দুস

একজন ভ্রমণ প্রিয় মানুষ। হৃদয়ে প্রকৃতির নেশা লেগেছিলো সেই ছোটোবেলা থেকেই। শুধু তাই নয়, ভ্রমন বিষয়ক প্রামাণ্যচিত্র দেখা যেন তার ছিল নিত্যদিনের সঙ্গী। ক্যালেন্ডারের পাতা উল্টিয়ে উল্টিয়ে দেখতেন বিভিন্ন পর্যটন জায়গার ছবি। আর ভাবতেন প্রকৃতি কতই না সুন্দর। তিনিই আব্দুল কুদ্দুস। এখন যাকে মতিউল ইসলাম শাহরিয়ার(মিল্কি) নামেই চেনেন। সাইকেল দিয়ে ভ্রমণ করতে খুবই পছন্দ তার। আর সেই স্বপ্ন পূরণে ইতিমধ্যেই সাইকেল দিয়ে ভ্রমণ করেছেন বাংলাদেশের ৬৪ জেলা। সাইকেল দিয়েই দুইবার সাজেক ও ১বার স্বর্গের সিঁড়ি জয় করেছেন স্বপ্নবাজ এই তরুণ। শুধু তাই নয়-প্রথম বাংলাদেশি হিসেবে ইন্ডিয়ার ২৮টি রাজ্যও সাইকেল দিয়ে ভ্রমণ করার সৌভাগ্য হয়েছে তার। তবে এখানেই ক্ষান্ত হচ্ছেন না তিনি। সাইকেল দিয়েই সফর করতে চাচ্ছেন ‘থাইল্যান্ড থেকে পবিত্র মক্কা’। আর এই সফর সমাপ্ত করতে মোট ১২টি দেশ অতিক্রম করতে হবে তাকে। এর মধ্যে- থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, চীন, কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, ইরান, ইরাক, কুয়েত এবং সৌদি। এ স্বপ্ন নিয়ে তিনি বলেন, আমার অনেক দিনের স্বপ্ন ‘সাইকেল দিয়ে বিশ্ব ভ্রমণ’। আর তা বাস্তবায়নেই আমার এ উদ্যোগ। আল্লাহর রহমতে সবকিছু ঠিক থাকলে মে মাসের ২৫ তারিখ থেকে আমি ‘সাইকেল এ বিশ্ব ভ্রমণ’ এর সফর শুরু করব, ইনশাআল্লাহ। আমার এই সফরে সঙ্গী হিসেবে থাকছে “রক রাইডার” স্পেশাল এডিশন এর সাইকেল ৷ সাইকেলটি ষ্পন্সর করেছে “মাস্টার সাইকেল ষ্টোর”। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি।

এছাড়াও জড়িত রয়েছেন বিভিন্ন মানব সেবা মুলক কাজে। ইতিমধ্যে “নেক্সট লেভেল আনলিমিটেড” ট্রাভেল গ্রুপের পক্ষ থেকে হাতে নেওয়া হয়েছে ফিলিস্তিনের পাশে দাড়ানোর প্রজেক্ট। যেই গ্রুপের প্রতিষ্ঠাতা তিনি নিজেই সাথে থেকে সহযোগিতা করছেন মো: আল হেলাল

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ