পালসার রাইডারস ক্লাবের এক বছর পূর্তি অনুষ্ঠান উদযাপিত

আতিক শিমুল: গতকাল ১০ টায় রাজধানীর শ্যামলী ক্লাব পার্কে এক উৎসব মূখর পরিবেশে আয়োজিত হয়েছে Pulsar N160 Riders Club (PRC) 🇧🇩 এর ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান। প্রথমেই পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সূচনা হয়।অত্যন্ত সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দেশের বিভিন্ন জেলা থেকে pulsar n160 ব্যবহারকারী বাইকার গন তাছাড়াও দেশের স্বনামধন্য ১০০ টি বাইক ক্লাবের এডমিন গন। সারাদিনব্যাপি বিভিন্ন খেলাধুলা, পুরস্কার বিতরণ, ২৫০ সিসি বাইক রাইড এর সুবিধা, বাজাজের ফ্রি বাইক সার্ভিস ক্যাম্পেইন, সুস্বাদু দুপুরের খাবার,সন্ধ্যায় স্ন্যাকস ও কেক কাটা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়াও এই অনুষ্ঠানে দেশের বাহিরে লাদাখ ইন্ডিয়া বাইক ট্যুরের মেম্বারদেরকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে। দেশের ভিতরে সর্বোচ্চ দূরত্ব টেকনাফ টু তেতুলিয়া টুর কমপ্লিট করায় ট্যুরের মেম্বারদেরকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে। উক্ত অনুষ্ঠানে এমজেআই পি এল সি ও উত্তরা মোটরস কে বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে। তাছাড়া বাজাজ ফেয়ার, বাজাজ কালেকশন, বাজাজ পয়েন্ট, ফ্রেন্ডস মটরস, হারমোছা, এফএনএম led ও Akhi’s Explore কেও সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক নতুন সময় কে সম্মাননা স্মারক প্রদান করা হয়, সম্মাননা স্মারক টি গ্রহণ করেন দৈনিক নতুন সময়ের ম্যানেজিং এডিটর সুমন চৌধুরী।
সবশেষে রেফেল ড্র এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,