এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী

আসন্ন এসএসসি পরীক্ষার সময় কেন্দ্র পরিদর্শন করবেন না শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি জানিয়েছেন, কেন্দ্র পরিদর্শনের কারণে শিক্ষার্থীদের ওপর এক ধরনের হয়রানিমূলক পরিস্থিতির তৈরি হয়। এতে মানসিক যন্ত্রণা ও জনদুর্ভোগের সৃষ্টি হয়। এ কারণে তিনি কেন্দ্রে যাবেন না।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ১৫ ফেব্রুয়ারি শুরু হবে এই পরীক্ষা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার সময় শিক্ষার্থীরা এমনিতেই একটা ট্রমার মধ্যে থাকে। কেন্দ্র পরিদর্শনের নামে ব্যাপক জনসমাগম এই মানসিক চাপ আরো বাড়িয়ে দেয়। তাছাড়া শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশে বিঘ্ন ঘটে। এই মানসিক যন্ত্রণা ও জনদুর্ভোগ লাগবের জন্য এ বছর এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আইনানুযায়ী কেন্দ্র পরিদর্শক ছাড়া অন্য কারো কেন্দ্রে প্রবেশের অনুমতি নাই। তাই পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া অন্য কোনো ব্যক্তি যেন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ না করে সে বিষয়ে সবার সচেতন থাকা উচিত।

আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেবে। মোট ৩ হাজার ৭০০টি কেন্দ্রে হবে এই পরীক্ষা। এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি থেকে আগামী ১২ মার্চ দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

আরো দেখুন

৭ নভেম্বরের সিপাহী বিপ্লব রাজনৈতিক ইতিহাসের টার্নিং পয়েন্ট : ডাঃ ইরান

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে বাংলাদেশ লেবার পার্টির গভীর শোক প্রকাশ

সৌদি আরবের মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭

ভাঙ্গায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

মাহমুদুর রহমান(তুরান)ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

আমতলীতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন।

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মধ্য

মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ‘মাদককে না

নড়াইলে জাতীয় সমবায় দিবস পালিত

নড়াইলের জাতীয় সমবায় দিবস পালিত জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি “করবো সমবায় গড়বো দেশ,